shono
Advertisement
Trinamool Congress

ত্রাণে 'দুর্নীতি', পালাতে গিয়ে আটক কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক! উঠল 'চোর' স্লোগান

সরকারি ত্রাণ সামগ্রী সংক্রান্ত একটি মামলায় গত কয়েকদিন আগেই কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে গ্রেপ্তার করে পুলিশ।
Published By: Kousik SinhaPosted: 09:47 AM Jun 02, 2026Updated: 10:08 AM Jun 02, 2026

ত্রাণের সামগ্রী নিয়ে দুর্নীতি! আটক কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। সোমবার গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় নাদনঘাট পুলিশের আধিকারিকরা। অভিযোগ, বাড়ির ভিতরে থাকলেও দীর্ঘক্ষণ বাড়ির দরজা খোলেননি প্রাক্তন বিধায়ক। এমনকী অন্য দরজা দিয়ে তিনি পালানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ। সেই সময় অভিযুক্ত দেবপ্রসাদ বাগকে আটক করা হয় বলে খবর। এরপরেই তাঁকে ঘিরে 'চোর' স্লোগান দিতে থাকেন স্থানীয় মানুষজন। যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

সরকারি ত্রাণ সামগ্রী সংক্রান্ত একটি মামলায় গত কয়েকদিন আগেই কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের নাম উঠে আসে। এরপর সোমবার গভীর রাতেই কালনা শহরে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলেন স্থানীয় নাদনঘাট থানার পুলিশ। শুরু হয় ডাকাডাকি। অভিযোগ, বাড়ির ভিতরে দেবপ্রসাদ বাগ থাকলেও সাড়া দেননি। ফলে দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় পুলিশ আধিকারিকদের। এদিকে পুলিশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সেখানে কয়েকশো মানুষের জমায়েত হয়ে যায়।

সরকারি ত্রাণ সামগ্রী সংক্রান্ত একটি মামলায় গত কয়েকদিন আগেই কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের নাম উঠে আসে।

অভিযোগ, সেই সময় বাড়ির অন্য একটি দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দেবপ্রসাদ বাগ। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়। পালানোর আগে পুলিশের হাতে ধরা পড়ে যান অভিযুক্ত প্রাক্তন ওই তৃণমূল বিধায়ক। আটক করে তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগানও দেন। জানা গিয়েছে, সোমবার গভীর রাত পর্যন্ত তাঁকে ত্রাণ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এমনকী ধৃত প্রণব রায়ের মুখোমুখি দেবপ্রসাদ বাগকে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।

বলে রাখা প্রয়োজন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই একের পর এক তৃণমূল নেতা, কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকী সেই তালিকায় রয়েছেন প্রাক্তন-বর্তমান বিধায়করাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement