shono
Advertisement
West Bengal Weather update

দক্ষিণে হাঁসফাঁস গরম, উত্তরে বর্ষার আমেজ! কলকাতায় বৃষ্টির দেখা মিলবে কবে?

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গ থেকে আপাতত বিদায় নিয়েছে ঝড়বৃষ্টি। যার জেরে গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় ফের নাভিশ্বাস উঠবে দক্ষিণবঙ্গবাসীর।
Published By: Arpita MondalPosted: 11:07 AM Jun 02, 2026Updated: 01:20 PM Jun 02, 2026

কাঠফাটা রোদ, প্যাচপ্যাচে ঘাম। জুনের প্রথম সপ্তাহেই দক্ষিণে ফিরছে গরমের দাপট। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গ থেকে আপাতত বিদায় নিয়েছে ঝড়বৃষ্টি। যার জেরে গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় ফের নাভিশ্বাস উঠবে দক্ষিণবঙ্গবাসীর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণের কয়েকটি জেলার তাপমাত্রা। তবে দক্ষিণের গরমের জ্বলুনি থাকলেই, উত্তরের হাওয়া একেবারে বিপরীত। প্রাক বর্ষার আমেজে উত্তরবঙ্গের আবহাওয়া একেবারে মনোরম।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন গরমের দাপট বাড়লেও সপ্তাহান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কলকাতার আকাশে কাঠফাটা রোদ। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত শহরে বৃষ্টির দেখা নেই বললেই চলে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। তবে সপ্তাহ শেষে কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস মতোই, মঙ্গলবার থেকে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির জেরে চলতি সপ্তাহেই উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

অন্যদিকে, মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, পয়লা জুনেই বর্ষা প্রবেশ করেছে করলে। আন্দামানেও ৫ দিন আগে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছিল, ২৬ শে মে বর্ষা আসবে ভারতের মূল ভূখণ্ডে। অনুকূল পরিস্থিতির অভাবে ভারতে দেরিতে আসবে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কেরলম এবং তামিলনাড়ুর বেশ কিছু অংশে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement