shono
Advertisement
Visva bharati

ছড়ানো হচ্ছে ভুয়ো তথ্য, বিভ্রান্ত পর্যটকরা! হকার-গাইডদের রুখতে কড়া বার্তা বিশ্বভারতীর 

উল্লেখ্য, গত বছর শুরু হওয়া বিশ্বভারতীর ৩০০ টাকা বিনিময়ে বিশ্বভারতী ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশে হেরিটেজ ওয়াক নিয়ে অভিযোগের অন্ত নেই।
Published By: Kousik SinhaPosted: 02:25 PM Apr 19, 2026Updated: 02:25 PM Apr 19, 2026

বিশ্ব ঐতিহ্য দিবসে সচেতনতার বার্তা। শান্তিনিকেতনে স্বঘোষিত গাইডের দৌরাত্ম্য, কড়া নিয়ম জারি কর্তৃপক্ষের। হেরিটেজ রক্ষায় কড়া অবস্থান, ভুয়া গাইড ও হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। শনিবার, প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, পোস্ট অফিস থেকে সঙ্গীত ভবন রুটে পার্কিং-হকার নিষিদ্ধ। ভুয়ো গাইডদের বিরুদ্ধে অভিযান। স্বঘোষিত গাইডদের বয়কটের বার্তা।

Advertisement

উল্লেখ্য, গত বছর শুরু হওয়া বিশ্বভারতীর ৩০০ টাকা বিনিময়ে বিশ্বভারতী ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশে হেরিটেজ ওয়াক নিয়ে অভিযোগের অন্ত নেই। এবার বিশ্ব ঐতিহ্য দিবসে শান্তিনিকেতনের আশ্রম এলাকায় ভুল তথ্য, গাইডদের বেআইনি কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে করেছে বিশ্ববিদ্যালয়। বিবৃতিতে জানানো হয়, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আশ্রম এলাকার ঐতিহ্যবাহী ভাস্কর্য স্থাপনা সম্পর্কে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছেন। যা সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় পর্যটকদের বিভ্রান্ত করে তুলছে। এর ফলে দর্শনার্থীরা ভুল পথে পরিচালিত হচ্ছেন এবং এলাকার ঐতিহ্য সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে। পাশাপাশি শান্তিনিকেতন পোস্ট অফিস থেকে সঙ্গীত ভবন পর্যন্ত রাস্তায় গাইডদের ভিড়, টোটোর অবাধ চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এতে একদিকে যেমন যানজট বাড়ছে।

বিবৃতিতে জানানো হয়, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আশ্রম এলাকার ঐতিহ্যবাহী ভাস্কর্য স্থাপনা সম্পর্কে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছেন। যা সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় পর্যটকদের বিভ্রান্ত করে তুলছে। এর ফলে দর্শনার্থীরা ভুল পথে পরিচালিত হচ্ছেন এবং এলাকার ঐতিহ্য সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে।

অন্যদিকে পথচারী ও পর্যটকদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। এদিন বিশ্ব ঐতিহ্য দিবস উপলক্ষে বিশ্বভারতীর কলা ভবনে নন্দনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীর কুমার ঘোষ-সহ অন্যরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement