shono
Advertisement
Gaighata

চোরাপথে ভারতে এসে রোজগার! 'বাংলাদেশে ভোট দিতে যাব' বলতেই সীমান্তে পাকড়াও অনুপ্রবেশকারী

জানা যায়, ধৃত মোহাম্মদ মিন্টু সর্দারকে দফায় দফায় জেরা করে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন, গত কয়েক মাস আগে কাজের উদ্দেশ্যে কাঁটাতার টপকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন তিনি
Published By: Kousik SinhaPosted: 06:29 PM Feb 07, 2026Updated: 06:29 PM Feb 07, 2026

চোরাপথে ভারতে এসে রোজগার! সামনেই বাংলাদেশে নির্বাচন। ভোট দিতে সেই চোরাপথকে ব্যবহার করে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা। কিন্তু তার আগেই 'স্বপ্নভঙ্গ' বাংলাদেশি নাগরিকের! সীমান্ত পার হওয়ার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার ওই যুবক। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার আঙরাইল গদাধরপুর ঘাট এলাকায়৷ জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে কোনও বৈধ পাওয়া যায়নি। এরপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। কাজের জন্যেই ধৃত ওই বাংলাদেশি যুবক ভারতে এসেছিল, না এর পিছনে অন্য কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ মিন্টু সর্দার। বাড়ি বাংলাদেশের খুলনা জেলার কুলি বাগান থানার দৌলতপুর এলাকায়। জানা যায়, ধৃত মোহাম্মদ মিন্টু সর্দারকে দফায় দফায় জেরা করে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন, গত কয়েক মাস আগে কাজের উদ্দেশ্যে কাঁটাতার টপকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। বাংলা হয়ে দেশের একটি রাজ্যে দিনের পর দিন কাজও পেয়েছিলেন। সামনেই বাংলাদেশের নির্বাচন। সেই নির্বাচনে অংশ নিতেই ধৃত মিন্টু সর্দার বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন বলে দাবি পুলিশের।

জানা গিয়েছে, শুক্রবার রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ধৃত মোহাম্মদ মিন্টু সদ্দার। সন্দেহ হতেই আঙরাইল-গদাধরপুর ঘাট এলাকা থেকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই ফাঁস হয় কেলেঙ্কারি! জানা যায়, জিজ্ঞাসাবাদে কোনও বৈধ দেখাতে পারিনি ধৃত। এরপরেই গ্রেপ্তার করা হয় মোহাম্মদ মিন্টু সর্দারকে। আজ শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয় তাঁকে। উল্লেখ্য, আগামী ১২ তারিখ, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর সেই উপলক্ষে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে ঢাকা-সহ সারা দেশকে। এমনকী সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বিএসএফের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement