shono
Advertisement

উধাও মোবাইল থেকে খাবারের নুন, বৈদ্যবাটিতে ভূতের জ্বালায় অস্থির পরিবার!

ভূত না অদ্ভুত? The post উধাও মোবাইল থেকে খাবারের নুন, বৈদ্যবাটিতে ভূতের জ্বালায় অস্থির পরিবার! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:44 PM Sep 07, 2017Updated: 07:14 AM Sep 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পের ভালে ভূত সে মোটেও নয়। এমনকী মীরের ছবি সত্যদার কোচিং-এর মতো উদার ভূতও নয়। এ ভূত বেজায় জ্বালায়। এই মোবাইল উধাও হয়ে যাচ্ছে তো এই খাবারে নুন ঢেলে দিচ্ছে! কখনও টাকা হাপিশ করে দিচ্ছে তো, তো আবার কাঁচা ডিম সিদ্ধ করে দিচ্ছে। এই ভূতের জ্বালাতেই অস্থির বৈদ্যবাটির সরকার বাড়ি। ভূতের সঙ্গে মোকাবিলা করতে না পেরে শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছে ওই পরিবার।

Advertisement

[ হেডলাইট ছাড়াই শিয়ালদহ থেকে ৪৫ কিমি পাড়ি দিল ক্যানিং লোকাল! ]

তবে কি আবার রাজ্যে ফিরেছে অশরীরী আতঙ্ক? এই কদিন আগেই বাঁকুড়ার স্কুলের ছাত্রীদের গ্রাস করে ফেলেছিল এই ভয়। এক ছাত্র আত্মহত্যা করেছিল স্কুলে। তা থেকে পড়ুয়াদের মনে একটু ভয় ছিলই। এদিকে এক ওঝা জানিয়ে দেয়, ছাত্রীর ঘাড়ে ভূত চেপেছে। তা নিয়ে চূড়ান্ত হয়রানি। শেষমেশ গ্রেপ্তার করা হয় ওই ওঝা দম্পতিকে। বিজ্ঞান মঞ্চের কর্মীরা গিয়ে জানান, স্রেফ আতঙ্কের জেরেই এত কাণ্ড। ভূত বলে কিছু নেই। কিন্তু তাঁরা যাই বলুন না কেন, ভূতের প্রতিপত্তিতে বিরাম নেই। এবার হুগলির বৈদ্যবাটির সরকার বাড়ি পড়েছে ভূতের কবলে! ঘরে ক’দিন ধরেই চলছে নানা অদ্ভুত কাণ্ড কারখানা। যার কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা। কেনই বা খাবারে নুন বেশি পড়ে যাচ্ছে, কী করেই বা কাঁচা ডিম সিদ্ধ হচ্ছে, তা অনেক ভেবেও কূলকিনারা করতে পারছেন না সদস্যরা। শেষমেশ ভূতের উপদ্রব বলেই ধরে নিয়েছেন তাঁরা। এবং দ্বারস্থ হয়েছেন পুলিশের। কিন্তু পুলিশ কি ভূতকে কবজা করতে পারবে? সে প্রশ্ন থেকেও যাচ্ছে।

বান্ধবীকে ভয় দেখাতে হাতে ‘নীল তিমি’র জুজু ছাত্রের! ]

এদিকে বিজ্ঞান মঞ্চের কর্মীরা বলছেন, ভূতের উপদ্রব নয়, কোনও ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাণ্ড ঘটাচ্ছেন। কিন্তু তাহলে বাড়ির ভিতরের কেউই কি এই ঘটনার সঙ্গে যুক্ত? কোনও বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই কি এই ধরনের কাণ্ড ঘটানো হচ্ছে? উড়িয়ে দেওয়া যাচ্ছে না এ যুক্তিও।

The post উধাও মোবাইল থেকে খাবারের নুন, বৈদ্যবাটিতে ভূতের জ্বালায় অস্থির পরিবার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement