shono
Advertisement

Breaking News

‘ভাল থাকো’, সুইসাইড নোটে প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়ে আত্মঘাতী যুবক

প্রকৃত ঘটনা জানতে তদন্তে নাগরাকাটা থানার পুলিশ। The post ‘ভাল থাকো’, সুইসাইড নোটে প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়ে আত্মঘাতী যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Mar 24, 2019Updated: 05:05 PM Mar 24, 2019

অরূপ বসাক, মালবাজার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল মালবাজারের নাগরাকাটা এলাকায়। বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। মিলেছে চাঞ্চল্যকর একটি সুইসাইড নোট। যেখানে লেখা রয়েছে, প্রেমিকাকে ভাল রাখতেই আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি। যদিও  মৃতের মেয়ের অভিযোগ, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে ওই তাঁকে৷

Advertisement

[ আরও পড়ুন: হোলির দিনের অশান্তি গড়াল রাজনৈতিক সংঘর্ষে, বনগাঁয় গ্রেপ্তার বিজেপি নেতা]

ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা যাদব সাহা। পেশায় বাদাম বিক্রেতা বছর আটচল্লিশের যাদব। জানা গিয়েছে, শনিবার রাতে কাজ সেরে নাগরাকাটা এলাকায় অমিত প্রসাদ নামে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন ওই ব্যক্তি। তবে সেদিন রাতে অমিত এবং তাঁর পরিবারের লোকজন অনুষ্ঠান বাড়িতে যাওয়ায় রাতে ফাঁকাই ছিল বাড়ি।  সকালে পরিবারের সদস্যরা ফিরতেই নজরে পড়ে, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বারান্দায় যাদবের ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় নাগরাকাটা থানায়। খবর পেয়ে, পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পকেট থেকে মিলেছে একটি সুইসাইড নোট। সেখানে লেখা ছিল  “তোমার স্বামী বাড়িতে থাকলে তুমি আমাকে ফোন কর না। আমার কষ্ট হয়। তুমি ভাল থাকো, সেই কারণেই তোমায় আমি ছেড়ে চলে গেলাম।”

[ আরও পড়ুন: সোনা-সহ স্ত্রীর ধরা পড়ার খবর সম্পূর্ণ ভুয়ো, দাবি অভিষেকের]

সুইসাইড নোটের বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাগরাকাটা এলাকায়। স্থানীয় সূ্ত্রের খবর, এলাকার এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই ব্যক্তির। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন ওই ব্যক্তি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মৃতের মেয়ে। তাঁর অভিযোগ, বাবাকে খুন করা হয়েছে। তিনি আরও দাবি করেছেন, তাঁর বাবার থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিলেন সুইসাইড নোটে উল্লিখিত মহিলার পরিবারের সদস্যরা। একাধিকবার প্রাপ্য টাকা চেয়েও পাননি মৃত ব্যক্তি। অভিযোগ, বকেয়া টাকা যাতে মেটাতে না হয়, সেই কারণেই ওই ব্যক্তিকে পরিকল্পনা করে খুন করেছে ওই মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা। তবে ঘটনার পিছনে আসলে কোন রহস্য রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।         

The post ‘ভাল থাকো’, সুইসাইড নোটে প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়ে আত্মঘাতী যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement