Advertisement
প্রেমিকের সঙ্গে রগরগে ভিডিও করে বিতর্কে! ভোলবদলে আচমকা জ্যোতিষ লাস্যময়ী ইনফ্লুয়েন্সর
পুরনো অধিকাংশ ভিডিওতেই প্রেমিক সৌনকের উর্ধাঙ্গ অনাবৃত, কার্যত অন্তর্বাসে উপাসনা।
ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো থেকে মেলে মোটা টাকা। ফলে এখন হাতে স্মার্টফোন থাকলে সকলেই কনটেন্ট ক্রিয়েটর! অধিকাংশই মানের পরোয়া না করেই যা ইচ্ছে তাই ভিডিও পোস্ট করেন। দ্রুত পরিচিতি পেতে লোকলজ্জার তোয়াক্কা না করেই কেউ কেউ রীতিমতো রগরগে ভিডিও তৈরি করেন। যা নিয়ে বিতর্কও হয়। তবে পরিচিতি আর অর্থের কারণে সেসবকে বিশেষ গুরুত্ব দেন না বেশিরভাগই। তাঁদের মধ্যেই একজন উপাসনা ঘোষাল।
ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে সমানভাবে পরিচিত কল্যাণীর বাসিন্দা উপাসনা। এই পরিচিতি আদতে নেতিবাচক বললে অত্যুক্তি হবে না। দীর্ঘদিন ধরেই সোশাল মিডিয়ায় প্রেমিক সৌনকের সঙ্গে লাইফস্টাইল ভ্লগ করতেন উপাসনা। কোনও কোনও ভিডিওতে দেখা যেত, বন্ধ ঘরে খোলামেলা পোশাকে অন্তরঙ্গ যুগল। জিমের প্রচুর ভিডিও করতেন তাঁরা।
অধিকাংশ ভিডিওতে দেখা গিয়েছে সৌনকের উর্ধাঙ্গ অনাবৃত, কার্যত অন্তর্বাসে উপাসনা। তা নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে। কমেন্ট বক্স ভরত আপত্তিকর মেসেজ। কিন্তু তাতে কোনওদিনই গুরুত্ব দেননি যুগল। বরং আরও বেশি করে বিতর্কিত ভিডিও-ছবি পোস্ট করেছেন। অনেকেই বলেছেন, আসলে যত বেশি বিতর্ক তত ভিউ, তত আয়। তাই এই ধরণের আচরণ।
তবে আচমকাই ভোলবদল। 'হট' লুক বদলে রাতারাতি একেবারে নিপাট বাঙালি মেয়ের রূপে ধরা দিচ্ছেন উপাসনা। স্বাভাবিকভাবেই নেটদুনিয়ার মনে হাজার প্রশ্ন। যদিও খোঁচাই দিচ্ছেন বেশি। এবার প্রশ্ন, কেন এই ভোলবদল? আসলে গত কয়েকমাসে উপাসনার জীবনে এসেছে বদল। জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেছেন তিনি। তৈরি করেছেন টিম।
Published By: Tiyasha SarkarPosted: 06:29 PM Sep 14, 2026Updated: 06:29 PM Sep 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
