shono
Advertisement

টানা বৃষ্টিতে দক্ষিণে বিপর্যস্ত জনজীবন, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি

পূর্ব রেলওয়ের শিয়ালদহ ও হাওড়া শাখায় টানা বৃষ্টিতে ব্যাহত রেল চলাচল। The post টানা বৃষ্টিতে দক্ষিণে বিপর্যস্ত জনজীবন, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:24 PM Aug 12, 2017Updated: 07:38 AM Aug 12, 2017

সংবাদ প্রতিদিন ব্যুরো: নিম্নচাপ অক্ষরেখা ও সক্রিয় মৌসুমি বায়ুর যুগলবন্দিতে শুক্রবার রাত থেকেই বৃষ্টি নেমেছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। বৃষ্টি চলছে কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা ও শহরতলিতে শনিবার সকাল থেকেই একনাগাড়ে চলছে বৃষ্টি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বর্ষণের জেরে শিকেয় উঠেছে গণপরিবহণ ব্যবস্থা। পূর্ব রেলওয়ের শিয়ালদহ ও হাওড়া শাখায় টানা বৃষ্টিতে ব্যাহত রেল চলাচল। একই অবস্থা রাস্তাঘাটেও। কলকাতায় অধিকাংশ এলাকায় হাঁটু সমান জল জমে বিপর্যস্ত জনজীবন। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। যানজটে স্তবব্ধ শহরের রাজপথ। শহরতলি ও কলকাতা-সংলগ্ন জেলাগুলিতে আরও ভয়াবহ অবস্থা মুষলধারে বৃষ্টিতে। উত্তরবঙ্গ আবার নতুন করে মুষলধারে বর্ষণ শুরু হয়েছে। ভুটান ও সিকিমের পাহাড়ে ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে। রবিবারও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির উন্নতি হল না শনিবারও৷ শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে নতুন করে জলমগ্ন হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা জলের তলায়৷ জল বাড়ছে কালজানি, তিস্তা, রায়ডাক, মহানন্দা, বালাসন, করলা, ডিমা, মানসাই-সহ উত্তরের অন্য নদীগুলিতেও৷ দার্জিলিংয়ের লেবং কার্ট রোডে ধস নেমে লেবং-দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে৷ বেশ কিছু বাড়িতে ফাটলও দেখা দিয়েছে৷ বৃষ্টি মাথায় করে ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন বাসিন্দারা৷ জলপাইগুড়িতে ভেজা রাস্তায় উল্টে যায় একটি মিনিবাস৷ আহত একাধিক৷ ঘটনায় বৃষ্টির মধ্যেই পথ অবরোধ ঝা মোড় এলাকায়৷ এনজেপি থেকে ডুয়ার্স, অসমগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে৷ বহু ট্রেন এখনও দাঁড়িয়ে৷ শুক্রবার সিকিম-বাংলা সীমান্তের রংপোতে তিস্তায় তলিয়ে যায় আইআরবির একটি জিপ৷ নিখোঁজ তিনজনের কারও খোঁজ মেলেনি৷

জলমগ্ন মালদহ মেডিক্যাল কলেজ।                                                                                                                                               ছবি-বাবুল হক

শুক্রবার রাত থেকে শিলিগুড়িতে একশো মিলিমিটার, কোচবিহারে ২৩৩ মিলিমিটার, আলিপুরদুয়ারে ২৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে৷ আলিপুরদুয়ারে অধিকাংশ ওয়ার্ড জলের তলায়৷ বৃষ্টি না কমায় জল সরতে পারেনি৷ নদীতেও জল বেশি থাকায় স্লুইস গেট খোলা যায়নি এদিনও৷ ফলে জল নামবে কবে, কেউ জানে না৷ কোচবিহারে তুফানগঞ্জ এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন এলাকায়৷ এদিনও সকালে জেলার আঠাশটি ত্রাণ শিবির থেকে শুকনো খাবার বিলি করা হয়েছে৷ কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, “বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক৷ প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচেছ পরিস্হিতি সামাল দেওয়ার৷ কণ্ট্রোল রুম খোলা হয়েছে৷” শিলিগুড়িতে মহানন্দা, বালাসনে জল বাড়ায় নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে৷ মাটিগাড়া এলাকায় বালাসনে কয়েক জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে৷ রাতভর ঝড়ে শহরের একাধিক জায়গায় বড় গাছ পড়ে গিয়ে বিদ্যুৎহীন হয়ে রয়েছে শহর৷ জলপাইগুড়ির পাণ্ডাপাড়া, নেতাজিপাড়া, নিচমাঠ এলাকা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন৷ গজলডোবা এলাকায় তিস্তায় ভাঙন অব্যাহত৷

The post টানা বৃষ্টিতে দক্ষিণে বিপর্যস্ত জনজীবন, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার