shono
Advertisement

১ কোটি টাকা তোলা চেয়ে ব্যবসায়ীকে মার, আহত দেহরক্ষীও

অভিযোগ, ২৫-৩০ জন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। The post ১ কোটি টাকা তোলা চেয়ে ব্যবসায়ীকে মার, আহত দেহরক্ষীও appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Jun 29, 2019Updated: 04:56 PM Jun 29, 2019

অরিজিৎ গুপ্ত: তোলাবাজির টাকা না দেওয়ার বেধড়ক প্রহার করা হল এক ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। মারধার করা হয় ব্যবসায়ীর দেহরক্ষীকেও। অভিযোগ, মানস রায় নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে তোলা স্বরূপ ১ কোটি টাকা চাওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ী তা দিতে অস্বীকার করেন। তার ফলেই জোটে মারধর।

Advertisement

ব্যবসায়ী মানস রাজ জানিয়েছেন, সলপে তাঁর কারখানায় ঘটনাটি ঘটে। স্থানীয় যুবক গোপীনাথের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, গোপীনাথ এর আগে বহুবার টাকা চেয়েছে। কয়েকবার তো কম অঙ্কের টাকা নিয়েও গিয়েছে। কিন্তু এবারের টাকার পরিমাণ ছিল বিরাট। অভিযোগ, ১ কোটি টাকা তোলা চেয়েছিল গোপীনাথ। তাই তিনি সেই টাকা দিতে পারেননি। আর সেই কারণেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ মানসের। তাঁর অভিযোগ, এর আগে তিনি পঞ্চায়েত প্রধান ও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। বরং বাড়বাড়ন্ত হয়েছে গোপীনাথের। মানসবাবুকে এও জানিয়ে দেওয়া হয়েছে, টাকা না পেলে কাজও করতে দেওয়া হবে না।  

[ আরও পড়ুন: কাটমানি ইস্যুতে এবার সোনামুখির পুরপ্রধানের বিরুদ্ধে পোস্টার বিজেপির ]

দেহরক্ষী জানিয়েছেন, যখন মানস রায়ের সঙ্গে গোপীনাথের কথা হচ্ছিল, তখন দূরে দাঁড়িয়েছিলেন তিনি। প্রথমেই তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করেননি। কিন্তু হঠাৎই তাঁর কানে আসে দুষ্কৃতীরা বলছে, টানা না পেলে মানস রায়কে তারা মারধর করবে এবং মারধর শুরুও করে। এই দেখেই ছুটে আসেন তাঁর দেহরক্ষী। মানসকে তিনি একটি ঘরে ঢুকিয়ে দেন। এরপর দেহরক্ষীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। বেদম প্রহার করা হয় তাঁকে। মারের ফলে দেহরক্ষীর মাথা ফেটে যায়। চোখেও আঘাত লাগে। ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এলাকার একটি ক্লাবের প্রায় ২৫-৩০ জন এই ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তিনি।

মানস জানিয়েছেন, তাঁর কারখানার পাশেই রয়েছে এই ক্লাব। সেটি চালায় গোপীনাথ। তার নেতৃত্বেই ওই যুবকরা তোলাবাজি চালায় বলে অভিযোগ। ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী মানস রায়। তবে ঘটনায় কোনও রাজনীতিক দলাদলির কথা উঠে আসেনি।

[ আরও পড়ুন: স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সাফাইকর্মীরা, জমছে আবর্জনা ]

The post ১ কোটি টাকা তোলা চেয়ে ব্যবসায়ীকে মার, আহত দেহরক্ষীও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement