এবার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti)। গ্রেপ্তার করা হল ২ তৃণমূল নেতাকে। ধৃতদের নাম শওকত গায়েন এবং জাফর শেখ। শওকত গাইনের পুকুরের ঘাট থেকে পাওয়া গিয়েছে ১৪টি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র। এছাড়াও মিলেছে ৯৫ রাউন্ড গুলি। বাসন্তী থানার পুলিশ ও এসটিএফ যৌথভাবে তল্লাশি চালিয়ে এই সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর শওকত গায়েনের ছেলে রেজাউল গাইন তৃণমূল কংগ্রেসের টিকিটের জিতে পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন বাসন্তীর কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত থেকে। এই রেজাউল গায়েন স্থানীয় তৃণমূল নেতা রাজাগাজির ঘনিষ্ঠ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গত কয়েক দিন আগে শেখ শাহজাহানের ডেরায় তল্লাশি শুরু করে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। একটি পুকুরের মধ্যেই লুকিয়ে রাখা ছিল এই সমস্ত আগ্নেয়াস্ত্র। সেই ঘটনার সূত্র ধরে বাসন্তীর চরাবিদ্যা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়, রমজান শেখ নামে এক ব্যক্তিকে। রমজান শেখ ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
গত কয়েক দিনে বাসন্তী থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গুলি। শুধু তাই নয়, এই রমজানকে জেরা করে শওকত গাইনের বাড়িতে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রর হদিশ পায় পুলিশ। পুকুরের ঘাটের তলায় লুকনো ছিল এই সমস্ত আগ্নেয়াস্ত্র, গুলি। শুক্র ও শনিবার তল্লাশি চালানো হয়েছে আগ্নেয়াস্ত্রের সন্ধানে।
এনআইএর হাতে গ্রেপ্তার হওয়া শওকত মোল্লা এবং অন্যদিকে সরবেড়িয়া থেকে গ্রেপ্তার হওয়া শাহজাহান শেখের সঙ্গে এই রমজানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইতিমধ্যেই কয়েক দিন আগে রমজানের বাড়ি থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এসটিএফ। এসটিএফ তাঁদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে পড়ছে বাসন্তী থেকে একের পর এক অস্ত্র ভাণ্ডার। গত কয়েক দিনে বাসন্তী থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গুলি। শুধু তাই নয়, এই রমজানকে জেরা করে শওকত গাইনের বাড়িতে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রর হদিশ পায় পুলিশ। পুকুরের ঘাটের তলায় লুকনো ছিল এই সমস্ত আগ্নেয়াস্ত্র, গুলি। শুক্র ও শনিবার তল্লাশি চালানো হয়েছে আগ্নেয়াস্ত্রের সন্ধানে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শওকত গায়েন এবং জাফর শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও অস্ত্র উদ্ধার হতে পারে সেই আশঙ্কায় কিছু জায়গায় তল্লাশি চালাচ্ছে এসটিএম। বাসন্তীতে প্রতি মুহূর্তে রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের আগে। এ বিষয়ে বিজেপির নেতা বিকাশ সর্দার বলেন, "স্থানীয় তৃণমূল দুষ্কৃতীরা বোমা-বন্দুকের স্তূপে পরিণত করেছে বাসন্তীকে। আর তাই একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে বাসন্তীর বিভিন্ন এলাকা থেকে। কখনও বা পুকুর থেকে কখনও বা বাড়ি থেকে। মূল অভিযুক্ত রাজা গাজি এখনও পলাতক। রাজা গাজিকে অবিলম্বে গ্রেপ্তার করলে আরও বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব।"
