shono
Advertisement

মালদহের কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ১ পাচারকারী

নগদ ২০ হাজার টাকা, তিন ব্যাংকের ক্রেডিট কার্ড উদ্ধার। The post মালদহের কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ১ পাচারকারী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM Jul 25, 2018Updated: 02:59 PM Jul 25, 2018

বাবুল হক, মালদহ: মালদহে কালিয়াচক থেকে বিপুল পরিমাণ চোরাই মাদক উদ্ধার করল নারকোটিক ব্যুরোর গোয়েন্দারা। একজনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও বেসরকারি ব্যাংকের তিনটি ক্রেডিট কার্ড পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মালদহের কালিয়াচক থেকে মুর্শিদাবাদের লালগোলায় মাদক নিয়ে যাচ্ছিল অভিযুক্ত।

Advertisement

[জমি লিখে দেওয়ার জন্য ছেলের অত্যাচার, জলপাইগুড়িতে আত্মঘাতী বৃদ্ধ কৃষক]

বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদহ। পিছিয়ে পড়া জেলাও বটে। অপরাধমূলক কাজকর্মের জন্য কুখ্যাত এই জেলার কালিয়াচক এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় একাধিপত্য চালায় দুষ্কৃতীরাই। পাচার তো বটেই, কালিয়াচলে অবাধে চলে খুন-খারাপি-সহ বিভিন্ন অপরাধমূলক কাজও। মঙ্গলবার গভীর রাতে কালিয়াচকে অভিযান চালিয়ে মাদক-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল নারকোটিক ব্যুরোর গোয়েন্দারা।

ধৃতে নাম মহম্মদ কালু। তার বাড়ি কালিয়াচকের হারুচক এলাকা। নারকোটিক ব্যুরোর আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে বিপুল পরিমাণ মুর্শিদাবাদের লালগোলার দিকে যাচ্ছিল কালু। গোপন সূত্রে খবর পেয়ে ওই পাচারকারীকে ধরে ফেলেন তাঁরা। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। ধৃতের কাছে নগদ ২০ হাজার টাকা ও বেসরকারি তিনটি ব্যাংকের ক্রেডিট কার্ডও পাওয়া গিয়েছে। দিন কয়েক আগে মুর্শিদাবাদ থেকে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছিল নারকোটিক ব্যুরো। ধৃত আবদুস সালাম ওরফে জাহির শেখ লালাগোলার বাসিন্দা ছিলেন। তার কাছে প্রায় এক কোটি টাকার মাদক পাওয়া গিয়েছিল। তদন্তকারীদের দাবি, মুর্শিদাবাদের একটি কারখানায় আফগানি কায়দায় ওই মাদক তৈরি করা হয়েছিল।

[ গঙ্গায় উঠল বিশাল ইলিশ, ১২ হাজারেও ছাড়তে নারাজ বিক্রেতা]

The post মালদহের কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ১ পাচারকারী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement