shono
Advertisement
Humayun Kabir

প্রতীক পাওয়ার আগেই বদলে গেল হুমায়ুনের দলের নাম! কী হচ্ছে?

কেন বদলাতে হল পার্টির নাম?
Published By: Tiyasha SarkarPosted: 06:29 PM Mar 01, 2026Updated: 06:29 PM Mar 01, 2026

প্রতীক পাওয়ার আগেই জোর ধাক্কা। দলের নাম বদলাতে বাধ্য হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। নতুন নাম হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি।

Advertisement

কিন্তু কেন বদলাতে হল পার্টির নাম? রবিবার হুমায়ন কবীর জানান, "রুহুল আমিন সাহেব বহু আগে তাঁর রাজনৈতিক দলের নাম জেইউপি নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন থেকে তাঁর পার্টি স্বীকৃতিও পেয়েছে। দিনকয়েক আগে দিল্লি থেকে নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে আমাদের সেকথা জানিয়েছিল। আমরা দিল্লি গিয়েছিলাম। সেখানে আমারা নাম বদলের সিদ্ধান্ত নিই।"

হুমায়ুন বলেন, আমাদের রাজনৈতিক দলের নাম বদলে রাখা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। আগামী দিনে আম জনতা উন্নয়ন পার্টির লোগো আমরা পেয়ে যাব।

এবিষয়ে তিনি আরও বলেন, "আমাদের রাজনৈতিক দলের নাম বদলে রাখা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। আগামী দিনে আম জনতা উন্নয়ন পার্টির লোগো আমরা পেয়ে যাব। আমাদের নতুন রাজনৈতিক দলের সঙ্গে মিম, এসডিপিআই, আজাদ সমাজবাদী(কাশীরাম) পার্টি-সহ বেশ কয়েকটি ছোট পার্টির জোট হচ্ছে। রুহুল আমিন সাহেবকে বলেছি তাঁর জাতীয় উন্নয়ন পার্টিকে শামিল হতে। আমরা ঐক্যবদ্ধ হয়ে সর্বশক্তি দিয়ে রাজ্য থেকে শাসকদলকে যেন ক্ষমতাচ্যুত করতে পারি, সেই লক্ষ্যে এগোচ্ছি। আমরা সফল হবই।"  উল্লেখ্য, ধর্মের নামে রাজনীতির অভিযোগ তুলে গত বছরের শেষদিকে হুমায়ুন কবীরকে বহিষ্কার করে তৃণমূল। তারপরই নিজের দল তৈরির কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন। সেই মতোই প্রতিষ্ঠা করেন জনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যেই প্রতীকের জন্য আবেদনও করেছেন নির্বাচন কমিশনে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement