shono
Advertisement
Dinhata

দিনহাটায় পুর-দুর্নীতিতে ধৃত উদয়ন ঘনিষ্ঠ নেত্রী, হিংসা মামলায় ধৃত আরও ২ তৃণমূল নেতা

দিনহাটা পুরসভায় প্ল্যান পাসের নামে দুর্নীতির ঘটনায় ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ।
Published By: Arpita MondalPosted: 11:57 AM May 17, 2026Updated: 12:08 PM May 17, 2026

একুশের ভোট পরবর্তী হিংসার ঘটনা হোক বা দুর্নীতির অভিযোগ। রাজ্যে পালাবদলের পর থেকে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। শনিবার দিনহাটা পুরসভায় প্ল্যান পাসের নামে দুর্নীতির ঘটনায় ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। এই দুর্নীতির ঘটনার সামনে আসার পর চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন গৌরীশংকর মহেশ্বরী।

Advertisement

দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ জানিয়েছেন, দিনহাটা পুরসভায় প্ল্যান পাস নিয়ে দুর্নীতির একটি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই মামলাতেই পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। গৌরীশংকর মহেশ্বরীর বাড়িতেও অভিযান চালানো হয়েছিল, যদিও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। অন্যদিকে নির্বাচনের আগে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি শুভঙ্কর দে-সহ মোট চারজনকে পুণ্ডিবাড়ি থানার পুলিশ কোচবিহার আদালতে তোলা হয়। সেখানে তৃণমূলের ব্লক সভাপতি ও তাঁর সঙ্গীকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক দিয়েছেন।

আদালতে তোলার আগে শুভঙ্কর দে।

শুক্রবার রাতেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী অশান্তির মামলায় এবার সিতাই পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি স্বপন দাস ও তাঁর দুই ভাই জীবন দাস ও বাপন দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের কাছ থেকে কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। তাদেরও এদিন দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের তিনদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুরনো মামলায় তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও তাঁর ঘনিষ্ঠ তৃণমূলের নেতৃত্বদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement