shono
Advertisement

১৫ আগস্ট নয়, এই জেলায় তেরঙ্গা ওড়ে তিনদিন পর!

কারণ জানলে অবাক হবেন। The post ১৫ আগস্ট নয়, এই জেলায় তেরঙ্গা ওড়ে তিনদিন পর! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:07 PM Aug 16, 2018Updated: 07:37 PM Aug 16, 2018

বাবুল হক, মালদহ: বুধবার এ রাজ্য-সহ গোটা দেশে মহাসমারোহিত পালিত হল স্বাধীনতা দিবস। তারিখটা ছিল ১৫ অগাস্ট। কিন্তু, জানেন কী স্বাধীনতা দিবসের তিনদিন পর তেরঙ্গা ওড়ে এ রাজ্যেরই একটি জেলায়? প্রতিবছর মালদহে স্বাধীন দিবস পালিত হয় ১৮ আগস্ট। কারণটা কী?

Advertisement

[ নেতাজির স্মৃতিই সম্বল, নিজের বাড়িতে সংগ্রহশালা করতে চান ‘জগদীশচন্দ্রের নাতনি’]

দ্বিখণ্ডিত স্বাধীনতা! বহু লড়াই-সংগ্রাম করে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন এদেশের মানুষ। ৪৭-র ১৫ আগস্ট লালকেল্লায় উড়িয়েছিল তেরঙ্গা পতাকা। কিন্তু, দেশটা অখণ্ড রাখা যায়নি! পূর্বে বাংলা ও উত্তরে পাঞ্জাবের কিছুটা অংশ নিয়ে জন্ম নিয়েছিল নতুন একটি দেশ। পাকিস্তান। পাঞ্জাবের দিকটা পশ্চিম পাকিস্তান আর বাংলার দিকটা পূর্ব পাকিস্তান। আর এই দেশভাগের ছাঁতাকলে পড়েই স্বাধীনতা দিবস তিনদিন পিছিয়ে গিয়েছে মালদহে!

ব্যাপারটি কী? স্বাধীনতার সময়ে মালদা বলে কোন জেলার অস্তিত্ব ছিল না। আজকের মালদহ টাউন-শহ গোটা জেলাই ছিল অবিভক্ত বাংলার রাজশাহীর অন্তর্গত। দেশভাগের সময়ে এখনকার মালদহ জেলার  ছিল ১৫ থানা। সবকটি থানাকেই সাবেক পূর্ব পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এদিকে প্রথম থেকে ভারতে থাকতে আগ্রহী ছিল। ফলে জটিলতা তৈরি হয়। তাই শেষপর্যন্ত যদি ওই ১৫টি থানা সাবেক পূর্ব পাকিস্তানেই থেকে যেতে, তাহলে অশান্তির আশঙ্কা ছিল। বাস্তবে অবশ্য তেমন কিছু হয়নি। স্বাধীনতাপ্রাপ্তির ২ দিন পর অর্থাৎ ১৭ অাগস্ট রেডিও-তে ঘোষণা করা হয়, পাঁচটি থানা থাকবে সীমান্তে ওপারে। আর বাকি দশটি এপারে অর্থাৎ ভারতে। সরকারিভাবে ওই ১০টি থানা এদেশের অন্তর্ভুক্ত হয় ১৮ অাগস্ট। তৈরি হয় নতুন একটি জেলা মালদহ।  ১৯৪৭ সালের ১৮ অাগস্ট মালদহে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন পাবনার (এখন বাংলাদেশে) তৎকালীন অতিরিক্ত জেলাশাসক মঙ্গল ভট্টাচার্য। সেই ঐতিহ্য মেনেই আজও মালদহে ১৮ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন অনেক সংগঠনই। শুধু মালদহেই নয়, সেদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ওড়ে তেরঙ্গা। কারণটা একই।

[ভুল ইঞ্জেকশনে শিশুমৃত্যুর অভিযোগ, দেহ নিয়ে হাসপাতালে বিক্ষোভ পরিবারের]

The post ১৫ আগস্ট নয়, এই জেলায় তেরঙ্গা ওড়ে তিনদিন পর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement