shono
Advertisement

ছাগল নিয়ে বচসার জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা

দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।
Posted: 10:27 AM Apr 23, 2018Updated: 10:42 AM Apr 23, 2018

পলাশ পাত্র, তেহট্ট: অন্যের জমিতে ছাগল চলে যাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত যার জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এক প্রতিবেশী। মারধরে দুজনেই মারাত্মক জখম হয়েছেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি বাবা ও ছেলে। আহতদের নাম শ্যামলাল ঘটক ও দেবাশিস ঘটক বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক।

Advertisement

[চাকরির টোপ দিয়ে নাবালিকাকে ধর্ষণ! ভিডিও তুলে আপলোড অভিযুক্তর]

ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে কালীগঞ্জ থানার খড়ের মাঠ এলাকায় দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটে। জেলা পুলিশ সুপার সন্তোষ পাণ্ডে জানিয়েছেন, জমিতে ছাগল চড়ানো নিয়ে বাবা ও ছেলের উপর চড়াও হয় অভিযুক্ত প্রতিবেশী। দুজনকেই কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে শ্যামলাল তাঁর ছেলেকে নিয়ে বাড়ি থেকে প্রায় সাত কিমি দূরে নিজেদের জমি পশ্চিমের মাঠে ছাগল চড়াতে যান। আচমকাই ছাগলটি প্রতিবেশীর জমিতে চলে যায়। প্রতিবেশী জমির মালিকের সঙ্গে এই নিয়ে শ্যামলালের বচসা বেধে যায়। কথা কাটাকাটি দ্রুতই হাতাহাতিতে পৌঁছয়।

সে সময় অভিযুক্ত প্রতিবেশী ধারাল অস্ত্র দিয়ে ছেলের সামনেই প্রথমে শ্যামলালকে কোপায়। ছেলে বাধা দিতে এলে তাকেও কোপান হয়। দু’জনেই জখম হয়ে মাঠেই পড়ে যান। চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী পলাশি হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতির অবনতি হলে আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।

[কাকা তৃণমূলে, ভাইপো বিজেপির প্রার্থী! জমজমাট ভোটের লড়াই গলসিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার