সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ বুধবার তাঁকে মেদিনীপুর সার্কিট হাউসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন৷
রূপার দাবি, সার্কিট হাউস আগে থেকেই বুক করা হয়েছিল৷ সেখানে এদিন বিজেপির মহিলা মোর্চার বৈঠক ছিল৷ তাই সকালে কর্মীদের নিয়ে তিনি সার্কিট হাউসে ঢুকতে যান৷ তখনই তাঁকে আটকানো হয় বলে অভিযোগ৷ মেজাজ হারিয়ে সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়৷ যদিও পুলিশের দাবি, বুকিং করা থাকলে কয়েকজনকে নিয়ে সেখানে যেতেই পারেন৷ কিন্তু তিনি অনেক বেশি লোকজন নিয়ে সার্কিট হাউসে যাচ্ছিলেন৷ সেই কারণেই তাঁকে আটকানো হয়৷ রূপার বক্তব্য, বিজেপিকে ভয় পেয়েই রাজ্য সরকার এসব কাণ্ড করছে৷ গোটা বিষয়ে অত্যন্ত বিরক্ত বিজেপি সাংসদ রূপা৷ বলেন, “প্রতিটা রাজ্যে সাংসদদের জন্য কিছু নির্দিষ্ট ব্যবস্থা থাকে৷ শুধু আমাদের রাজ্যেই কিছু নেই৷ আগে থেকে বলে রাখা সত্ত্বেও এইভাবে হেনস্তা হতে হল৷”
[বউমার নালিশে বাড়ি থেকে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে তাড়াল শহরের নামী ক্লাব]
অন্যদিকে, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির দাবি, রূপা নাটক করছেন৷ সামান্য বিষয়কে বড় করে দেখানো হচ্ছে৷ যদিও পরে নাকি পুলিশকে একপ্রকার হুমকি দিয়েই সার্কিট হাউসে ঢোকেন রূপা৷ সেখানে বৈঠকও করেন৷
[অশালীন মন্তব্যের জেরে তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের লকেটের]
The post সার্কিট হাউসে ঢুকতে বাধা বিজেপি সাংসদ রূপাকে, ছড়াল উত্তেজনা appeared first on Sangbad Pratidin.
