shono
Advertisement
BJP Worker Abhijit Sarkar

কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় চার্জগঠন! নাম পরেশ-স্বপন-সহ ১৯ জনের

গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর খুন হন কাঁকুড়গাছির বিজেপি নেতা অভিজিৎ সরকার। পরিবারের সদস্যরা অভিযোগ তোলেন, তাঁকে নৃশংস অত্যাচার করে খুন করা হয়।
Published By: Subhankar PatraPosted: 05:08 PM Jul 01, 2026Updated: 06:56 PM Jul 01, 2026

কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে চার্জ গঠন। প্রাক্তন বিধায়ক পরেশ পাল, প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মী খুনের মামলায় বিশেষ সিবিআই আদালতে চার্জগঠন করা হল।

Advertisement

কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা দেয়। তাতে মোট ২০ অভিযুক্তের নাম ছিল।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর খুন হন কাঁকুড়গাছির বিজেপি নেতা অভিজিৎ সরকার (BJP Worker Abhijit Sarkar)। পরিবারের সদস্যরা অভিযোগ তোলেন, তাঁকে নৃশংস অত্যাচার করে খুন করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ তদন্তে নামে। পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা দেয়। তাতে মোট ২০ অভিযুক্তের নাম ছিল। গ্রেপ্তার হন কাঁকুড়গাছি থানার তৎকালীন ওসি ও সাব ইন্সপেক্টরও। তাঁদের জামিনের মামলায় আদালত প্রশ্ন তুলেছিল, রক্ষকই ভক্ষক হলে সমাজ চলবে কী করে? দীর্ঘ তদন্তে সিবিআইয়ের তদন্ত নিয়েও মাঝে ক্ষোভ প্রকাশ করেছিল নিহত বিজেপি কর্মীর পরিবার।

তারপর জল গড়ায় অনেক দূর। তদন্ত চলছিলই। বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের পতন ও বিজেপি প্রথম সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, কোনও দুষ্কৃতীকে ছাড়া হবে না। এবার দীর্ঘ তদন্তের পর আজ, বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement