shono
Advertisement
TMC

সমাজমাধ্যমে বাড়ি সাজানোর বিজ্ঞাপন দিয়ে প্রতারণা! পুলিশের জালে তৃণমূল বুথ সভাপতি

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতারণা চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। গোটা চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Kousik SinhaPosted: 09:02 PM May 16, 2026Updated: 09:02 PM May 16, 2026

সমাজমাধ্যমে স্বল্পমূল্যে বাড়ি সাজানোর বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃত তৃণমূল নেতার নাম তপু মণ্ডল। তিনি শাসনের ফলতি-বেলিয়াঘাটার তৃণমূল বুথ সভাপতি ছিলেন। প্রতারণার অভিযোগে শুক্রবার রাতে তপু মণ্ডলকে গ্রেপ্তার করল শাসন থানার পুলিশ। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে কলকাতার তেঘরিয়ার বাসিন্দা পল্লবী রায় সমাজমাধ্যমে বাড়ি সাজানোর একটি বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগের পর শাসনে এসে অভিযুক্তদের সঙ্গে কথাবার্তাও হয় তাঁর। অভিযোগ, কাজ শুরু করার আশ্বাস দিয়ে অনলাইন ও নগদে ধাপে ধাপে প্রায় আড়াই লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কাজ শুরু হয়নি। পরে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণের পর মাসখানেক আগে ফোন বন্ধ করে দেয় অভিযুক্তরা। এরপর শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পল্লবীদেবী। তদন্তে নেমে শুক্রবার রাতে তপু মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ, কাজ শুরু করার আশ্বাস দিয়ে অনলাইন ও নগদে ধাপে ধাপে প্রায় আড়াই লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কাজ শুরু হয়নি। পরে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণের পর মাসখানেক আগে ফোন বন্ধ করে দেয় অভিযুক্তরা। এরপর শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পল্লবীদেবী।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতারণা চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। গোটা চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। পল্লবীদেবীর অভিযোগ, ''ধাপে ধাপে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়েছে। অভিযুক্তের কড়া শাস্তি চাই।'' গত কয়েকদিনে প্রতারণার অভিযোগে একাধিক তৃণমূল নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এবার বাড়ি সাজানোর বিজ্ঞাপন দিয়ে প্রতারণা চক্রে পুলিশের জালে তৃণমূল নেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement