shono
Advertisement

মন্ত্রপূত ওষুধেই হবে পড়াশোনায় উন্নতি, টোপ দিয়ে নাবালিকাকে ধর্ষণ ওঝার

গ্রেপ্তার অভিযুক্ত৷ The post মন্ত্রপূত ওষুধেই হবে পড়াশোনায় উন্নতি, টোপ দিয়ে নাবালিকাকে ধর্ষণ ওঝার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:52 PM May 18, 2017Updated: 12:22 PM May 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রপূত ওষুধ খেলেই পড়াশোনায় উন্নতি হবে৷ এই টোপ দিয়ে নাবালিকাকে ধর্ষণ করল ওঝা৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়৷ গ্রেপ্তার করা হয়েছে প্রবীর হালদার নামে ওই ব্যক্তিকে৷

Advertisement

[করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস]

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ বছরের ওই কিশোরীর পড়াশোনায় মন বসত না৷ এই কারণেই ওঝার শরণাপন্ন হয়েছিলেন তার বাবা-মা৷ সাহায্যের সম্পূর্ণ আশ্বাস দিয়েছিল অভিযুক্ত প্রবীর হালদার৷ বলেছিল, মন্ত্রপূত ওষুধ দিলেই সমস্ত ঠিক হয়ে যাবে৷ কিশোরীর মন পড়াশোনায় বসবে৷ আর পরীক্ষার রেজাল্ট এমনতেই ভাল হবে৷ অভিভাবকরাও রাজি হয়ে যান এই প্রস্তাবে৷

[জানেন, যোগীর রাজ্যে গর্ভবতীরা কেন এই চুড়ি পরছেন?]

অভিযোগ, এই ওষুধ দেওয়ার নাম করেই নাবালিকাকে নিজের বাড়িতে ডাকে ওঝা৷ সেখানে তাঁকে ধর্ষণ করে৷ মেয়েটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়৷ এলাকার বাসিন্দারা ওঝার বাড়িতে চড়াও হয়৷ তাঁকে বেধড়ক মারধর করা হয়৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে৷ পস্কো আইন ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ৷ আপতত, নাবালিকাকে মেডিক্যাল চেক আপের জন্য পাঠানো হবে৷ তার রিপোর্ট এলেই শুরু হবে তদন্ত৷ এর আগে অবশ্য অভিযুক্তকে আদালতে তোলা হবে৷

[ফের ঘনিষ্ঠ রাজ-মিমি, শুনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা শুভশ্রীর]

The post মন্ত্রপূত ওষুধেই হবে পড়াশোনায় উন্নতি, টোপ দিয়ে নাবালিকাকে ধর্ষণ ওঝার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার