তালসারিতে সমুদ্রে তলিয়ে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রেশ এখনও কাটেনি! এর মধ্যেই ফের দুর্ঘটনা সমুদ্র সৈকতে। তাজপুরে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল দু'জনের। বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে সমুদ্র থেকে উদ্ধার হয় দু'জনের দেহ। জানা যাচ্ছে, মৃত দু'জনেই পেশায় চিকিৎসক। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মন্দারমণি কোস্টাল থানা এবং জেলা পুলিশ। কীভাবে মৃত্যু তা নিশ্চিত হতে শুরু হয়েছে তদন্ত।
মৃত দু’জনের নাম কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজ। দুজনেরই বয়স ৩৫-এর মধ্যে। পেশায় চিকিৎসক। বাড়ি সোদপুরের ঘোলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে তাজপুরে বিশ্ববাংলার কাছে সমুদ্রে দু’টি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরাই প্রথম স্থানীয় মন্দারমণি কোস্টাল থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দু’টি দেহ উদ্ধার করে এবং বালিসাই হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। দু'জনের মৃত্যু কীভাবে তা জানতে স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। যোগাযোগ করা হচ্ছে পরিবারের সঙ্গেও।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে তাজপুরে বিশ্ববাংলার কাছে সমুদ্রে দু’টি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরাই প্রথম স্থানীয় মন্দারমণি কোস্টাল থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দু’টি দেহ উদ্ধার করে এবং বালিসাই হাসপাতালে নিয়ে যান।
বলে রাখা প্রয়োজন, গত রবিবার তালসারির সমুদ্র সৈকতে নেমে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারির এলাকায় একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। শুটিং চলাকালীন রাহুলের জলে ডুবে মৃত্যু হয় বলে দাবি। যদিও এই মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এমনকী নিরাপত্তার ব্যবস্থা কেন ছিল না তা নিয়েও উঠছে প্রশ্ন। এর মধ্যেই বুধবার দিঘার সমুদ্রে নেমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দুই পর্যটক। নিউ দিঘায় স্নান করতে নামেন বছর ৪৮ এর সুনীল মুখোপাধ্যায় এবং তাঁর নাতনি সোয়ানা মুখোপাধ্যায়। সেই সময় প্রবল ঢেউয়ে ভেসে যান তাঁরা। যদিও ঘাটে উপস্থিত নুলিয়াদের তৎপরতায় কোনওক্রমে বেঁচে যান সম্পর্কে দাদু এবং নাতনি।
