shono
Advertisement

Breaking News

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, ফেরার অভিযুক্ত স্বামী

হাসপাতালে ভরতি নির্যাতিতা৷   The post পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, ফেরার অভিযুক্ত স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:21 PM Jul 19, 2018Updated: 01:51 PM Jul 19, 2018

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত এই অভিযোগে গ্রামে সালিশি সভা বসিয়ে স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার চালায় স্বামী৷ এমনকি তার মাথার চুলও কেটে নেওয়া হয়৷ দিনকয়েক আগের হুগলির খানাকূলের এই ঘটনায় কড়া ব্যবস্থা নেয় পুলিশ৷ ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের মধুসূদনপুর৷

Advertisement

[পরকীয়া সন্দেহে সালিশি সভা বসিয়ে গৃহবধূকে বেধড়ক মার, কাটা হল মাথার চুল]

বছর কয়েক আগে মধুসূদনপুরের বাসিন্দা ফারুক মোল্লার সঙ্গে বিয়ে হয় সালিমার৷ দর্জির কাজ করে সংসার চালাত ফারুক৷ অভিযোগ, বিয়ের পর থেকে প্রায়ই স্ত্রীকে মারধর করত সে৷ খুব ছোট কারণেও স্ত্রীর ওপর শারীরিক অত্যাচার চালাত ফারুক৷ অন্য কোনও যুবকের সঙ্গে সালিমা কথা বললে, তা ভাল চোখে দেখত না ফারুক৷ দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকত ফারুক ও সালিমার৷

[স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে সালিশি সভায় আক্রান্ত শাশুড়ি-বউমা]

পরকীয়ায় লিপ্ত স্ত্রী, এই সন্দেহে বুধবার রাতেও অশান্তি হয় ফারুক ও সালিমার৷ দুজনের মধ্যে প্রথমে ঝগড়া শুরু হয়৷ পরে তা আকার নেয় হাতাহাতির৷ ঝামেলা ক্রমশই চরম আকার নিতে শুরু করে৷ অভিযোগ, ঝগড়া চলতে চলতেই স্ত্রীর ওপর কাটারি নিয়ে হামলা চালায় ফারুক৷ এলোপাথাড়ি সালিমাকে কোপায় সে৷ যন্ত্রণায় ছটফট করতে শুরু করে সালিমা৷ গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে যান৷ তড়িঘড়ি সালিমাকে উদ্ধার করে ডায়মন্ডহারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করানো হয়৷ সেখানেই আপাতত চিকিৎসা চলছে তার৷ গৃহবধূর গলায় গভীর আঘাতের চিহ্ন মিলেছে৷

[পরকীয়া সন্দেহে প্রকাশ্য রাস্তায় মারধর যুগলকে, ভাইরাল ভিডিও]

সালিমার বাপের বাড়ির পক্ষ থেকে ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ফারুকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকে এলাকাছাড়া ফারুক মোল্লা৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

The post পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, ফেরার অভিযুক্ত স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement