shono
Advertisement
SIR in west bengal

কোচবিহারে SIR চূড়ান্ত তালিকায় নাম রয়েছে বাবা-মার, দুশ্চিন্তায় আত্মঘাতী 'বিচারাধীন' ছেলে!

মৃত যুবকের নাম সামিনুর মিঁয়া। বয়স ৩০ বছর। তিনি কোচবিহার ১ ব্লকের মধুপুরের কালপানি গ্রামের বাসিন্দা। পরিবার জানিয়েছে, সামিনুররা পাঁচ ভাইবোন।
Published By: Subhankar PatraPosted: 05:10 PM Mar 06, 2026Updated: 05:46 PM Mar 06, 2026

ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী যুবক! কীটনাশক খেয়ে 'আত্মঘাতী' কোচবিহারের বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এসআইআরের চূড়ান্ত তালিকায় যুবকের নাম 'বিচারাধীন' থাকায় ভয়ে যুবক আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

মৃত যুবকের নাম সামিনুর মিঁয়া। বয়স ৩০ বছর। তিনি কোচবিহার ১ ব্লকের মধুপুরের কালপানি গ্রামের বাসিন্দা। পরিবার জানিয়েছে, সামিনুররা পাঁচ ভাইবোন। কিন্তু তাঁর বাবার ছয় সন্তান রয়েছে বলে দাবি করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানির চিঠি দেয় কমিশন। জানানো হয়, তাঁদের বাবার সঙ্গে ষষ্ঠ ভোটারের নাম ম্যাপড করা হয়েছে। শুনানিতে উপস্থিত হয়ে সামিনুররা পাঁচ ভাইবোন সমস্ত তথ্য প্রমাণ দেয়।

তারপর ভোটার তালিকা চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, সামিনুরের বাবা-মায়ের নাম তালিকায় থাকলেও, পাঁচ ভাই-বোনের নাম 'বিচারাধীন' হিসাবে রয়েছে। পরিবারের দাবি, সেই দিন থেকেই চিন্তায় ও আতঙ্কে ছিলেন সামিনুর। সেই আতঙ্কে দু'দিন আগে কীটনাশক খায় যুবক। তাঁকে উদ্ধার করে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। যুবক সেখানেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। এসআইআরের কারণেই যুবকের মৃত্যু বলে দাবি পরিবারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement