shono
Advertisement
Halisahar

শিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে নির্যাতনের শিকার ছাত্রী! গ্রেপ্তার কিশোর

টিউশন পড়তে গিয়ে শিক্ষিকার বাড়িতেই ধর্ষণের শিকার ছাত্রী! নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। অভিযুক্ত এক কিশোর বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হালিশহর এলাকায়।
Published By: Suhrid DasPosted: 06:44 PM Apr 19, 2026Updated: 07:36 PM Apr 19, 2026

টিউশন পড়তে গিয়ে শিক্ষিকার বাড়িতেই ধর্ষণের শিকার ছাত্রী! নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। অভিযুক্ত এক কিশোর বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হালিশহর (Halisahar) এলাকায়। নির্যাতিতা নাবালিকা কল্যাণী এইমস হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি শুক্রবারের। ওই ছাত্রী চতুর্থ শ্রেণিতে পড়ে। ওই দিন সে প্রাইভেট টিউশনের জন্য শিক্ষিকার বাড়িতে গিয়েছিল। ওই বাড়িতেই ছাত্রীর উপর শারিরীক নির্যাতন চালানো হয়! এক কিশোর এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। ওই সময় শিক্ষিকা বাড়িতে উপস্থিত ছিলেন কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। শুক্রবার রাতে নিজের বাড়িতে ফিরে এসেছিল ওই নাবালিকা।

কিছু সময়ের মধ্যেই সে অসুস্থতা বোধ করতে থাকে। পরিবারের অন্যান্যদের তাকে দেখে সন্দেহ হয়। ভয়ে নাবালিকা বাড়ির কাউকেই কোনও কিছু বলতে চায়নি। শেষপর্যন্ত অভিভাবকদের চাপে সব কথা খুলে বলে ওই ছাত্রী। নাবালিকার যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন ছিল! হালিশহর থানায় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ তদন্তে নেমে ওই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে। ঘটনার কথা জানতে পেরে এলাকার বিজেপি প্রার্থী ওই নাবালিকার বাড়িতে আজ, রবিবার সকালে গিয়েছিলেন। অভিভাবকদের সঙ্গে তিনি কথা বলেন। এদিকে এদিন নাবালিকা অসুস্থ হয়ে পড়েছিল। তাঁকে কল্যাণীর এইমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নির্যাতিতার পরিবারের দাবি, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত রয়েছে তাদের মেয়ে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী। প্রশাসন যাতে ঘটনার যথাযথ তদন্ত করে, সেই দাবিও তিনি তুলেছেন। ভোটের মুখে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement