shono
Advertisement
Subhendu Adhikari

বকেয়া ডিএ নিয়ে আলোচনা ৩০ মে, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বসবে সংগ্রামী যৌথ মঞ্চ

এই বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
Published By: Jaba SenPosted: 04:52 PM May 21, 2026Updated: 04:59 PM May 21, 2026

আগামী ৩০ মে শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এই মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ একথা জানিয়েছেন। এই বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম পে কমিশনে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। যদিও ডিএ নিয়ে সেই বৈঠকে কোনও আলোচনা হয়। ছাব্বিশের নির্বাচনের আগে থেকে ডিএ ক্ষতে জর্জরিত ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। বিজ্ঞপ্তি জারি হলেও প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর কাছে এখনও পৌঁছয়নি ডিএ-র টাকা। তারই মাঝে ভোটপ্রচারের মঞ্চ থেকে অমিত শাহ-সহ পদ্মশিবিরের একাধিক নেতা-মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে কার্যকর হবে সপ্তম পে কমিশন। তার ফলে বেতন পরিকাঠামোয় বদল আসবে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। সপ্তম পে কমিশন নিয়ে সিদ্ধান্ত হলেও ডিএ নিয়ে কোনও আলোচনা হয়নি। চলতি মাসের শেষে বকেয়া ডিএ নিয়ে আলোচনা করতে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

ভাস্কর ঘোষ জানিয়েছেন, এই বৈঠকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করা হবে। বকেয়া মহার্ঘ ভাতার আন্দোলন ও বিভিন্ন প্রতিবাদে যুক্ত থাকার কারণে রাজ্য সরকারি কর্মীদের বাড়ি থেকে ৭০০ কিলোমিটার দূরে বেআইনিভাবে 'শাস্তিমূলক' বদলি করে দেওয়ার অভিযোগ তুলেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন ও ধর্মঘটে যোগ দেওয়ার কারণে মনোবল ভাঙতেই এই 'প্রতিহিংসামূলক বদলি' করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। বদলি রুখতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে এই সব অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জানাতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement