নন্দন দত্ত, সিউড়ি: কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগে শিরোনামে বীরভূমের মল্লারপুরের পুকুরপাড়া গ্রাম৷ পরিবারের অভিযোগ, ধর্ষণের পর মুখে অ্যাসিড দিয়ে খুন করা হয়েছে নবম শ্রেণির ওই ছাত্রীকে৷ ঘটনায় কিশোরীর তিন প্রতিবেশীকে আটক করেছে পুলিশ৷
[পাড়ুইয়ের পর এবার মহম্মদবাজার, আদিবাসী যুবতীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩]
মল্লারপুর গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরী বাহিনামোড়ে মায়ের সঙ্গে চায়ের দোকান চালাত৷ প্রতিদিনই সকালে দোকান খুলত ওই কিশোরী৷ এরপর সকাল নটা নাগাদ পুকুরপাড়া গ্রামে বাড়িতে স্নান করতে যেত সে৷ এরপর স্কুলে যাওয়ার পথে মায়ের সঙ্গে দেখা করত সে৷ বুধবারও দোকান থেকে বাড়িতে স্নান করতে আসে কিশোরী৷ দীর্ঘক্ষণ দেখা না করায় চিন্তা শুরু করেন কিশোরীর মা৷ ইতিমধ্যেই কিশোরীর দাদার মোবাইলে একটি ফোন আসে৷ প্রতিবেশী ছোটন দাসকে ফোন করতে বলা হয় তাঁকে৷ ছোটনকে ফোন করে তিনি জানতে পারেন প্রতিবেশী অঞ্জুকে ফোন করতে হবে৷ এরপর অঞ্জু ফোনে তাঁকে জানান, বাড়ির বাথরুমের সামনে কিশোরী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে৷
[পরকীয়া সন্দেহে সালিশি সভা বসিয়ে গৃহবধূকে বেধড়ক মার, কাটা হল মাথার চুল]
একথা শুনেই ওই যুবক বাড়িতে ছুটে আসেন৷ দেখেন বাড়ির বাথরুমের সামনে অর্ধনগ্ন অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছে কিশোরী৷ বোনের মুখে অ্যাসিডও ঢেলে দেওয়ার চিহ্নও দেখতে পান যুবক৷ তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ সেই মতো হাসপাতাল বদলের সময় পথেই মারা যায় কিশোরী৷ দেহ নিয়ে বাড়ি ফিরে আসেন দাদা৷ খবর দেওয়া হয় মল্লারপুর থানায়৷ পরিবারের অভিযোগ, ধর্ষণ করা হয় তাকে৷ এরপর মুখে অ্যাসিড ঢেলে খুন করা হয়েছে কিশোরীকে৷ পুলিশ কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে৷ বিপিনের অভিযোগের ভিত্তিতে কিশোরীর তিন প্রতিবেশী ছোটন লেট, অঞ্জু লেট ও কিরণ লেটকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
[শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রীকে গুলি করে খুন যুবকের, কোন্নগরে ‘লাভ জেহাদ’-এর ছায়া]
এর আগে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গত শনিবার পাড়ুইয়ে গণধর্ষণের শিকার হয় এক আদিবাসী নাবালিকা৷ বুধবারও জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে ধর্ষণের শিকার হন এক আদিবাসী মহিলা৷
The post ধর্ষণের পর কিশোরীর মুখে অ্যাসিড ঢেলে খুনের অভিযোগ, বীরভূমের মল্লারপুরে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
