সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: লোকালয়ে বাঘের আনাগোনা! পায়ের ছাপ ঘিরে তুঙ্গে জল্পনা। আতঙ্কিত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগরে রামগঙ্গা রেঞ্জের ধনচি ফরেস্টের আশপাশ এলাকার বাসিন্দারা। সতর্ক বনদপ্তর।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগরে রামগঙ্গা রেঞ্জের ধনচি ফরেস্টের আশপাশ এলাকায় দক্ষিণ রায়ের ঘুরে বেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বনদপ্তর। রামগঙ্গার রেঞ্জার কবীর হোসেন জানান, গত দু-এক দিন ধরেই শ্রীধরনগর গ্রামের বাসিন্দারা বাঘের আনাগোনা টের পাচ্ছিলেন। বাঘের পায়ের ছাপও দেখতে পান তাঁরা।
[আরও পড়ুন: ‘মমতাদি সব জানে, আমি দলের সঙ্গে আছি’, ফের নিজেকে ‘নির্দোষ’ দাবি জ্যোতিপ্রিয়র]
খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বৃহস্পতিবার রাত জেগে পাহারায় থাকেন তাঁরা। গ্রামের চারদিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাঘটিকে খাঁচাবন্দি করতে জঙ্গলের কাছেই দুটি খাঁচা পাতা হয়েছে। তাতে দেওয়া হয়েছে ছাগলের টোপ। যদিও এখনও বাঘের ধরা পড়ার খবর মেলেনি।
