shono
Advertisement

তৃণমূল ও মোর্চার মিছিল, পাল্টা মিছিলে তপ্ত পাহাড়

ভাষা ইস্যুতে সরগরম দার্জিলিং। The post তৃণমূল ও মোর্চার মিছিল, পাল্টা মিছিলে তপ্ত পাহাড় appeared first on Sangbad Pratidin.
Posted: 06:26 PM Jun 06, 2017Updated: 12:56 PM Jun 06, 2017

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: মঙ্গলবার সকাল থেকে পাহাড়ে মোর্চার পাল্টা তৃণমূলের মিছিল চলছে৷ সরগরম শৈলশহর৷ দার্জিলিংয়ে মোর্চা মিছিল করছে তো একটু দূরে কার্শিয়াংয়ে পাল্টা মিছিল নিয়ে স্লোগানে উত্তাল করে দিয়েছে জোড়া ফুলের পতাকাধারীরা৷ পাহাড়ের স্কুলে বাংলা ঐচ্ছিক বিষয় হিসাবেই থাকছে, সোমবার মিরিকের সভা থেকে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তার পরও পাহাড়ে বিক্ষোভ-মিছিল চালিয়ে যাচ্ছে মোর্চা৷ মঙ্গলবার সকালে দার্জিলিংয়ের গোর্খা রঙ্গমঞ্চ থেকে মোর্চার মিছিল বের হয়৷ মিছিলে কালো পতাকা ছিল বলেও অভিযোগ৷ বিমল গুরুং গোর্খা রঙ্গমঞ্চ ভবনে থাকলেও মিছিলে অংশ নেননি৷ সোমবার মিরিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাহাড়ে নয়া রূপরেখা এঁকে দিয়েছেন, তাতে গুরুং শিবির আরও চাপে পড়ে গেল বলেই মনে করছেন তাঁরা৷ বাংলা ঐচ্ছিক ঘোষণায় খুশি পাহাড়বাসী৷

Advertisement

[বীরভূমে বিস্ফোরক বোঝাই জোড়া ট্রাক আটক, সন্দেহে মাওবাদী যোগ]

ভাষা ইস্যুতে পাহাড়বাসীকে ভুল বুঝিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে মোর্চা অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল৷ একইসঙ্গে পথে নেমেছে তারা৷ এক্ষেত্রে মদন তামাং হত্যাকাণ্ডকেই হাতিয়ার করেছে তৃণমূল৷ মদন তামাং হত্যা মামলায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে এদিন দুপুরে কার্শিয়াংয়ে মিছিল করে তৃণমূল৷ এই মামলায় সিবিআই তদন্তের নামে কেন বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, তা নিয়েও আওয়াজ তুলেছে তারা৷ এই ইস্যুতে দু’দিন আগে দার্জিলিংয়েও মিছিল করে তৃণমূল৷ ৮ জুন দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী৷

[গো-মাংস ফরমানের বিরোধিতা, মেঘালয়ে বিজেপি ছাড়ার হিড়িক]

The post তৃণমূল ও মোর্চার মিছিল, পাল্টা মিছিলে তপ্ত পাহাড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার