shono
Advertisement
Howrah

লেভেল ক্রসিং-সিগন্যালের কাজ, আগামী চারদিন হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন

রেলওয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, একাধিক ট্রেনের রুট বদলেছে। জেনে নিন খুঁটিনাটি।
Published By: Sucheta SenguptaPosted: 08:32 PM Apr 30, 2026Updated: 08:32 PM Apr 30, 2026

সিগন্যাল সমস্যা, লেভেল ক্রসিং-সহ একাধিক কাজ হবে রিষড়ায়। আগামী চারদিন হাওড়া রেল ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করল রেলওয়ে বিভাগ। ব্যান্ডেল-হাওড়া ডিভিশনে ২ মে থেকে ৫ তারিখ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল এবং আরও কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে মোট ৫টি দূরপাল্লার ট্রেন। এছাড়া হাওড়া-কাটিহার এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে বলে রেলসূত্রে খবর।

Advertisement

গোঘাট ও তারকেশ্বরে আপ-ডাউন শাখায় দু' জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চলবে। ২ তারিখ পাওয়ার ব্লকের আগে দিঘা থেকে হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস শেষ ট্রেন। অন্যদিকে, ৪ মে হাওড়া-গোঘাট লাইনে একটি করে আপ ও ডাউন ট্রেন এবং বর্ধমান-হাওড়া শাখায় ১টি ট্রেন বাতিল হয়েছে। ৫ মে হাওড়া-বর্ধমানে ১টি ট্রেন বাতিল।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ মে থেকে হাওড়া মেন শাখার রিষড়ার ৩ নং লেভেল ক্রসিংয়ে বেশ কিছু কাজ হবে। তার জন্য পাওয়ার ব্লক হবে আগামী ৫ মে পর্যন্ত। তার জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। একনজরে দেখে নিন -

২ মে

  • হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল ৫টি ট্রেন, উলটোদিকে ব্যান্ডেল-হাওড়া শাখায় বাতিল ৩টি
  • হাওড়া-তারকেশ্বর লাইনে বাতিল ২টি ট্রেন
  • হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একটি ট্রেন, উলটোদিকে বর্ধমান-হাওড়ায় ১টি ট্রেন
  • গোঘাট-হাওড়া শাখায় বাতিল ২টি ট্রেন

৩ মে

  • হাওড়া-ব্যান্ডেল শাখায় ২টি ট্রেন বাতিল, ব্যান্ডেল-হাওড়ায় বাতিল ৩টি ট্রেন
  • হাওড়া-গোঘাটে ২টি ট্রেন
  • হাওড়া-তারকেশ্বর শাখায় ১টি ট্রেন বাতিল
  • হাওড়া-বর্ধমান শাখায় ৩টি ট্রেন বাতিল

এর বদলে গোঘাট ও তারকেশ্বরে আপ-ডাউন শাখায় দু' জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চলবে। ২ তারিখ পাওয়ার ব্লকের আগে দিঘা থেকে হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস শেষ ট্রেন। অন্যদিকে, ৪ মে হাওড়া-গোঘাট লাইনে একটি করে আপ ও ডাউন ট্রেন এবং বর্ধমান-হাওড়া শাখায় ১টি ট্রেন বাতিল হয়েছে। ৫ মে হাওড়া-বর্ধমানে ১টি ট্রেন বাতিল।

হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-মোকামা এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়া হয়। তা চলবে হাওড়া-ডানকুনি-বর্ধমান রুট ধরে। ডানকুনি ও কামারকুণ্ডুতে থামবে ট্রেনটি। এছাড়া হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি হাওড়া-ডানকুনি রুটে চলবে। আগামী ২ মে হাওড়া-কাটিহার এক্সপ্রেস রাত ১১ টা ৩৫-এর বদলে ৩মে সকাল ৬টা ৩৫এ ছাড়বে। ৩ মে কাটিহার-হাওড়া এক্সপ্রেস ৩ মে দুপুর সাড়ে ৩টের বদলে সন্ধ্যে ৭টা নাগাদ ছাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement