shono
Advertisement

Breaking News

জমি বিবাদের জেরে জোড়া খুন, বলাগড়ে ধুন্ধুমার

অভিযুক্তদের ফাঁসির দাবিতে এককাট্টা স্থানীয়রা। The post জমি বিবাদের জেরে জোড়া খুন, বলাগড়ে ধুন্ধুমার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:33 PM Apr 22, 2018Updated: 05:18 PM Apr 22, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: জমি বিবাদের জেরে জোড়া খুনের ঘটনায় রণক্ষেত্র হুগলির বলাগড়ের সোমরা পশ্চিমপাড়া এলাকায়৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাড়ি ভাঙচুর৷ আগুন জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয়দের৷ পরে পুলিশি আশ্বাসে নিয়ন্ত্রণে আসে গোটা পরিস্থিতি৷

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে বাড়ির মধ্যেই খুন হন গৃহবধূ পুষ্পা দেবনাথ(৪৮)৷ স্ত্রী পুষ্পা দেবনাথকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত স্বামী সুনীল দেবনাথ৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়৷ টানা তিন দিনের লড়াই শেষে রবিবার সকালে তাঁর মৃত্যু হয়৷

সুনীলবাবুর মৃত্যুর খবরে পৌঁছানোর পরই উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা৷ স্বামী স্ত্রী জোড়া খুনে অভিযুক্ত প্রতিবেশী দম্পতি জগন্নাথ সরকার ও দীপালি সরকারকে গ্রেপ্তারের দাবিতে রীতিমতো উত্তাল হয়ে উঠে পশ্চিমপাড়া৷ ক্ষিপ্ত এলাকাবাসী প্রতিবেশী অভিযুক্ত জগন্নাথ সরকারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন৷ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ এরপর দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা বলাগড়ের এসটিকেকে রোড অবরোধ করেন স্থানীয়রা৷ ঘটনাস্থলে বলাগড় থানার পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ প্রায় দুই ঘণ্টা পথ অবরোধ চলার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়৷

দেবনাথ পরিবারের সঙ্গে তাদের জমির সীমানাকে কেন্দ্র করে জগন্নাথ সরকারের পরিবারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল৷ প্রতিবেশীদের অভিযোগ জগন্নাথ, তাঁর স্ত্রী দীপালি ও ১৬ বছরের ছেলে প্রায়শই সুনীল দেবনাথ ও তাঁর স্ত্রী পুষ্পা দেবীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত৷ ঘটনার দিন রাতে প্রতিবেশী দম্পতি জগন্নাথ, দীপালি ও তাদের ছেলে সুনীলবাবুর বাড়িতে হামলা চালিয়ে শাবল দিয়ে কুপিয়ে পুষ্পা দেবনাথকে খুন করে৷ শাবলের আঘাতে গুরুতর আহত হন সুনীলবাবু৷ ঘটনার পরই অভিযুক্ত দম্পতি এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ রবিবার সকালে কলকাতার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান সুনীল দেবনাথ৷ এরপরই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন৷ তারা দাবি করেন, প্রতিবেশী ওই দম্পতির ফাঁসি চাই৷

The post জমি বিবাদের জেরে জোড়া খুন, বলাগড়ে ধুন্ধুমার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement