shono
Advertisement
West Bengal Weather Update

উষ্ণ-আর্দ্র আবহাওয়ায় পুড়ছে দক্ষিণবঙ্গ, ভোট আবহে কবে স্বস্তির বৃষ্টি?

উত্তরবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বভাস সপ্তাহান্তে। আর কী জানাল হাওয়া অফিস?
Published By: Sucheta SenguptaPosted: 11:57 AM Apr 24, 2026Updated: 02:25 PM Apr 24, 2026

বৈশাখের শুরু থেকেই প্রখর রোদের খরতাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। সেই গরম ও অস্বস্তিকর আবহাওয়াই আপাতত সহ্য করতে হবে বঙ্গবাসীকে। হাওয়া অফিসের পূ্র্বাভাস, দক্ষিণে ঠাঠা রোদের চোখরাঙানি থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে গরম এবং অস্বস্তি চরম থাকবে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে সমতলের জেলায় তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এখান থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত। পশ্চিমী হাওয়া শুষ্কতা ও গরম। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় অস্বস্তি চরমে। মৎস্যজীবীদের সতর্ক করে আবহবিদরা জানিয়েছেন, রবিবার ও সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে এই এলাকায় ৬০ কিলোমিটার গতিবেগে সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইবে, সমুদ্র উত্তাল থাকবে।

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে। ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। গরম ও অস্বস্তি থাকবে কলকাতা-সহ সব জেলাতেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
একইসঙ্গে বিকেল বা সন্ধ্যার দিকে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। গরম এবং অস্বস্তি থাকবে ২৬ এপ্রিল, রবিবার পর্যন্ত। ২৫ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তির সতর্কবার্তা।

তবে তারপরই বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। তার আগে শনিবারেও বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার কালবৈশাখীর সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই জেলাগুলিতে ৫০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি গতিতে ঝড়ো হওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা।

উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে শনি ও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং-সহ পার্বত্য জেলাতে। তবে তাপমাত্রায় তেমন বদলের সম্ভাবনা নেই।  কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯১ শতাংশ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement