shono
Advertisement
Weather

কলকাতার তাপমাত্রা আরও বাড়বে? দক্ষিণের কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি, ভোটে ভাসবে উত্তর!

কলকাতায় গরমের পারদ উর্ধ্বমুখী। সোমবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে। তাপমাত্রাও বাড়বে পাল্লা দিয়ে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা।
Published By: Arpita MondalPosted: 10:01 AM Apr 20, 2026Updated: 10:02 AM Apr 20, 2026

কাঠফাটা রোদ, গুমোট গরমে নাজেহাল অবস্থা। কলকাতায় গরমের পারদ উর্ধ্বমুখী। সোমবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে। তাপমাত্রাও বাড়বে পাল্লা দিয়ে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। দিনভর গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৮৯ শতাংশ।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতার সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পরের ৪ দিনে একই রকম তাপমাত্রা বজায় থাকবে। কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি ও পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু'এক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবার সম্ভাবনা। অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। মঙ্গল ও বুধবার গরম ও অস্বস্তি চরমে উঠবে।

তবে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতে সম্ভাবনা কম হলেও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। নদিয়া জেলার দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

দার্জিলিং সহ উত্তরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। সোমবার ঝড়-বৃষ্টি পরিমাণ বাড়বে। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবারে ফের উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে মঙ্গলবার থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement