shono
Advertisement
West Bengal Assembly Election

রানাঘাটে ভোট প্রশিক্ষণ কেন্দ্রের কাণ্ডে হাঁসখালির বিডিওকে সাসপেন্ড, বিভাগীয় তদন্তেরও নির্দেশ

২৭ মার্চ রানাঘাটের মিশন রোডের দেবনাথ ইনস্টিটিউশন বয়েজ ও কো-এড স্কুলে ভোটের প্রশিক্ষণের দিন ঠিক করা হয়। সেখানেই গণ্ডগোল হয়। কী করে এই ঘটনা ঘটল তার রিপোর্ট চায় কমিশন। তারপর আজ, মঙ্গলবার বিডিও সায়ন্তন ভট্টাচার্যের সাসপেন্ডের নির্দেশিকা জারি করল কমিশন।
Published By: Subhankar PatraPosted: 08:51 PM Mar 31, 2026Updated: 02:14 PM Apr 01, 2026

রানাঘাটে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) প্রশিক্ষণে শিক্ষকের মাথা ফাটা ও বিশৃঙ্খলা কাণ্ডে সাসপেন্ড করা হল বিডিওকে। সাসপেন্ড করা হল হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে। বিডিওর বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে না পারা, দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠেছে। বিডিওর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

২৭ মার্চ রানাঘাটের মিশন রোডের দেবনাথ ইনস্টিটিউশন বয়েজ ও কো-এড স্কুলে ভোটের প্রশিক্ষণের দিন ঠিক করা হয়। সেখানেই গণ্ডগোল হয়। কী করে এই ঘটনা ঘটল তার রিপোর্ট চায় কমিশন। তারপর আজ, মঙ্গলবার বিডিও সায়ন্তন ভট্টাচার্যের সাসপেন্ডের নির্দেশিকা জারি করল কমিশন। কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন করার কমিশনের যে লক্ষ্য তা পূরণ করতে বিডিও প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। তিনি পুরো প্রশিক্ষণের  দায়িত্বপ্রাপ্ত অধিকারিক হয়ে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন। বিডিও সায়ন্তনকে সাসপেন্ড করা হচ্ছে।

উল্লেখ্য,  ২৭ মার্চ রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন বয়েজ ও কো-এড স্কুলে ভোটের প্রশিক্ষণের দিন করা হয়। প্রশিক্ষণের সময় প্রোজেক্টর স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা ভিডিও ক্ষণিকের জন্য ভেসে ওঠে। তাতে প্রতিবাদ জানান, প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়। শিক্ষকের অভিযোগ, ভোটের প্রশিক্ষণে কেন মুখ্যমন্ত্রী মমতার ছবি থাকবে প্রতিবাদ করায় তাঁকে হেনস্তার মুখে পড়তে হয়। এই নিয়ে গণ্ডগোলের মাঝেই সৈকতের মাথা ফেটে রক্তও বেরতে দেখা গিয়েছিল। এই ঘটনায় রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তবে তৃণমূলের একাংশের অভিযোগ, ওই শিক্ষক বিজেপি ঘনিষ্ঠ। গোটা ঘটনার রিপোর্ট চায় কমিশন। এবার সাসপেন্ড করা হল বিডিও সায়ন্তনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement