shono
Advertisement

সমতলে জয়ের ধারা অব্যাহত, পাহাড়ে মিরিক দখল তৃণমূলের

সাতটির মধ্যে চারটি পুরসভাই তৃণমূলের দখলে৷ The post সমতলে জয়ের ধারা অব্যাহত, পাহাড়ে মিরিক দখল তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:55 AM May 17, 2017Updated: 10:05 AM May 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোটেও অব্যাহত রইল তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা৷ প্রায় তিন দশক পর পাহাড়ে জয় পেল সমতলের কোনও রাজনৈতিক দল৷ মিরিক পুরভোটে জয় পেল তৃণমূল৷ ন’টি আসনের মধ্যে ছ’টিতেই জয়ী ঘাসফুল৷ মোর্চার প্রাপ্তি মাত্র ৩টি৷ এদিকে কংগ্রেসের হাতছাড়া হল রায়গঞ্জ পুরসভা৷  সেখানে ২৭টির মধ্যে ২২টি আসন পেয়েই জয়ী হল তৃণমূল৷ ডোমকল ও পূজালি পুরসভাও নিজেদের দখলে রাখল টিএমসি৷  এখনও পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ডোমকলে ২১টির মধ্যে ১৮টি আসন দখলে রেখেছে রাজ্যের শাসক দল৷ আর পূজালিতে ১৬টি আসনের মধ্যে তৃণমূলের প্রাপ্তি ১২টি৷

Advertisement

[মোদি পরমাণু বোমার থেকেও শক্তিশালী, দাবি বিজেপি নেতার]

ডোমকল, রায়গঞ্জ, পূজালি, মিরিক ছাড়াও  ভোট হয়েছিল দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংয়ে৷  সাত পুরসভার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল পাহাড়ের আসনগুলি৷ সমতলের দল হয়েও সেখানে তিন দশক পর জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷ মিরিকে পুর বোর্ড গঠন কবে তারাই৷ অবশ্য দার্জিলিং ও কার্শিয়াং পুরসভা  মোর্চার দখলেই রয়েছে৷  কালিম্পংয়ে জয় পেয়েছে হরকা বাহাদুর ছেত্রীর দল৷  তবে কার্শিয়ংয়েও তিন আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণণূল৷ সমতলের দল হলেও পাহাড়ে জোড়াফুল ফোটায় খুশি রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব৷ এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেছেন, পাহাড়ে আগামী দিনের রাজনীতিতে নয়া দিশা দেখাবে এই জয়৷

[সুকমার বদলা, পুলিশ-সেনা যৌথ অভিযানে নিকেশ ২০ মাওবাদী]

এদিকে দীপা দাসমুন্সির খাসতালুক হিসেবে পরিচিত রায়গঞ্জ পুরসভা কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ আর আত্মপ্রকাশেই ডোমকল পুরসভাতেও বোর্ড গঠন করতে চলেছে রাজ্যের শাসক দল৷ মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আস্থাতেই এই জয় সম্ভব হয়েছে মন্তব্য তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের৷

তথ্য – ব্রতীন দাস, সংগ্রাম সিংহ রায় ও শংকর রায়

The post সমতলে জয়ের ধারা অব্যাহত, পাহাড়ে মিরিক দখল তৃণমূলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার