shono
Advertisement

ভাঙা রাস্তা মেরামতিতে উদ্যোগ, ভোটের আগে তপনে বিতর্কে বিজেপি

ভোটারদের সমর্থন হাসিলের নয়া কৌশল গেরুয়া শিবিরের? The post ভাঙা রাস্তা মেরামতিতে উদ্যোগ, ভোটের আগে তপনে বিতর্কে বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:43 PM May 09, 2018Updated: 09:06 PM Aug 21, 2018

রাজা দাস, বালুরঘাট: বন্যায় ক্ষতিগ্রস্ত সিমেন্ট কংক্রিটের রাস্তা সারাই করে ভোটারদের সমর্থন হাসিলের নয়া কৌশল নিল বিজেপি। প্রচারের পাশাপাশি দিনরাত এক করে বিজেপি কর্মীদের এই কর্মসূচিতে সাড়া পড়েছে তপন ব্লকের পাতকোলা এলাকায়। তবে ভোটারদের প্রভাবিত করতে নয়, গ্রামবাসীদের কাজে সহযোগিতা করতেই এলাকার কিছু কর্মী এই কাজে শামিল বলে জানায় বিজেপি। বিতর্ক এড়াতেই এমনটা দাবি গেরুয়া শিবিরের।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত ১০ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাতকোলা সংসদে রয়েছে তিন কিলোমিটার সিমেন্ট কংক্রিটের রাস্তা। পাতকোলা থেকে এই রাস্তাটি সোজা গিয়ে মিশেছে চামটাকুড়ি এলাকার প্রধান সড়কে। গত আগস্ট মাসে হয়ে যাওয়া ভয়াবহ বন্যায় রাস্তাটি ভেঙে চুরমার হয়ে যায়। জায়গায় জায়গায় গর্ত হয়ে চলাচল অযোগ্য হয়ে গিয়েছে। রাস্তাটি সারাইয়ের দাবিতে গ্রামবাসীরা বহুবার স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে জানিয়েছেন। কিন্তু গত কয়েক মাসে সেই রাস্তাটি মেরামত করতে দেখা যায়নি কাউকে। অবশেষে সেই রাস্তা সারাই করতে মঙ্গলবার ময়দানে নামতে দেখা যায় বিজেপিকে। বিজেপির শখানেক নেতা-কর্মী-সমর্থক মঙ্গলবার সকাল থেকেই দীর্ঘ তিন কিলোমিটার রাস্তার গর্ত মেরামত করতে শুরু করে। পাশের জমি থেকে মাটি তুলে সমান্তরাল করা হয় জায়গায় জায়গায়। তবে ভোটের আগে বিজেপির এই ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। ভোটারদের প্রভাবিত করতেই এই কৌশল অবলম্বন করা হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। তবে সবধরনের বিতর্ক এড়াতে কাজটি গ্রামবাসীরা করেছে বলেই দাবি করে বিজেপি।

ওই এলাকার বিজেপি জেলা পরিষদ প্রার্থী দ্বারকা প্রসাদ ভগতের প্রচারে শামিল যুব সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন, কাজটি সরাসরি বিজেপি করেনি। গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামবাসীরা নিজেরা এই কাজের উদ্যোগ নিয়েছে। জনবল বাড়াতে তাঁদের সহযোগিতা করেছে বিজেপি কর্মী ও স্থানীয় নেতৃত্ব। সকলের সমবেত প্রচেষ্টায় রাস্তাটির খানাখন্দগুলি বুজিয়ে দেওয়া হয়েছে। সমান্তরাল পথে তুলনামূলক ভালভাবে যাতায়াত করা যাবে। দিন কয়েক ধরে চলা বর্ষণের কারণে এই সময় রাস্তাটি মেরামত করা খুব প্রয়োজন ছিল বলে জানান অভিষেক বাবু।

The post ভাঙা রাস্তা মেরামতিতে উদ্যোগ, ভোটের আগে তপনে বিতর্কে বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার