shono
Advertisement

বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল, পার্থদের তলব রাজ্যপালের

পঞ্চায়েত নির্বাচন ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।
Posted: 12:56 PM Apr 05, 2018Updated: 01:55 PM Jun 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজ্যে। অভিযোগ-পালটা অভিযোগে সরগরম রাজনীতি। একদিকে শাসকদলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে সরব কংগ্রেস-বিজেপি। অন্যদিকে বিরোধীদের মিথ্যাচারের বিরুদ্ধে পালটা সরব শাসকদল। এই আবহেই এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির উসকানিমূলক রাজনীতির বিরোধিতায় কমিশনারের সঙ্গে দেখা করতে আজ তৃণমূলের প্রতিনিধিদল যাচ্ছে কমিশনে।

Advertisement

 পঞ্চায়েত ভোটের প্রথম বলি বাঁকুড়ায়, দুষ্কৃতী হামলায় মৃত বিজেপি নেতা ]

মারের বদলে পালটা মার। পঞ্চায়েত ভোটের কর্মসূচি যেন একটা বাক্যতেই স্থির করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মনোনয়ন ঘিরে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছিলই। দিলীপবাবুর এহেন মন্তব্যের পরা অশান্তি আরও দ্রুত ছড়িয়ে পড়ে। রাজ্য দপ্তরের সামনে দাঁড়িয়ে বিজেপি সভাপতি বলেছিলেন, ‘মার বলে দিতে হয় না। দিতে হয়। বহিরাগতরা বুথে ঢুকলে ওষুধ দেওয়া হবে। প্রতিবারই পঞ্চায়েত নির্বাচনে ৭০-১০০ জন শ্মশানে যায়, এবারও তার ব্যতিক্রম হবে না।’ দিলীপবাবুর এহেন মন্তব্যের বিরোধিতা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানান, যে ভাষায় কথা বলা হচ্ছে তা কখনওই সমীচিন নয়। ভোটের আগে বিজেপি উসকানিমূলক রাজনীতি করছে বলেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। গতকালই এ ব্যাপারে কমিশনে চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আজ দুপুর ২টোয় শাসকদলের প্রতিনিধিরা দেখা করবেন কমিশনারের সঙ্গে।

[  কোচবিহারে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার, প্রকাশ্যে আইসিকে ধমক মন্ত্রীর ]

এদিকে শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের ক্রমাগত অভিযোগ পেয়ে আজ তৃণমূলকে তলব করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এর আগে বিজেপি গিয়ে রাজ্যপালের কাছে নির্দিষ্ট অভিযোগ জানিয়ে আসে। বুধবার নির্বাচন কমিশনানেরর সঙ্গে বৈঠক হয় রাজ্যপালের। ভোটের আগে রাজ্যের পরিস্থিতি নিয়ে খোঁজ নেন তিনি। তখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা কার্যত শিকার করে নেয় কমিশন। এরপরই আজ তৃণমূলকে তলব করেছেন রাজ্যপাল। বেলা চারটের সময় এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement