shono
Advertisement

পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিরোধে এক ইঞ্চিও জমি নয়, হুঙ্কার সূর্যকান্তর

সাংবাদিক সম্মেলনে বিজেপির সুরেই সুর মেলালেন সূর্যকান্ত মিশ্র। The post পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিরোধে এক ইঞ্চিও জমি নয়, হুঙ্কার সূর্যকান্তর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:08 PM Apr 04, 2018Updated: 02:52 PM Jun 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কপঞ্চায়েত ভোটের নমিনেশনে বিনা প্রতিরোধে এক ইঞ্চিও জমি ছাড়বে না দল। আলিমুদ্দিন থেকে সাংবাদিক সম্মেলনে এই বার্তাই দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দিতে গিয়ে সংঘর্ষের মুখে পড়ছে বিরোধীরা। দু’দিন ধরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলাতে সংঘর্ষের মুখে পড়ছেন দলীয় কর্মীরা। তাঁদের ধরে মারধর করা হচ্ছে। আসলে রাজ্যের শাসকদল বিরোধী শূন্য পঞ্চায়েত গড়তে চায়। তাই রাজ্য জুড়ে সংঘর্ষ চলছে।

Advertisement

[চোখের সামনে মাকে খুন, ভয়াবহ ঘটনার বিবরণ দিল ৪ বছরের শিশু]

তবে যত অশান্তিই হোক না কেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে সরবে না সিপিএম তথা বামফ্রন্ট। সাংবাদিক সম্মেলনে এই বক্তব্য সাফ সাফ জানিয়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক। নমিনেশনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সুরেই সুর মেলালেন সূর্যকান্ত মিশ্র। নিজের মুখেই জানিয়ে দিলেন সেকথা। বললেন, নমিনেশন নিয়ে যত গন্ডগোল হোক না কেন, কোনওভাবেই বিনা প্রতিরোধে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। আমাদের প্রতিনিধিরা নমিনেশন জমা দিতে গিয়ে বার বার সংঘর্ষের মুখে পড়ছেন। তাঁদের মারধর করা হচ্ছে। এই ধরনের আক্রমণ ঠেকাতে প্রার্থীদের বলছি দল বেঁধে নমিনেশন জমা দিতে যান। যারা প্রার্থীদের নমিনেশনের সমর্থন করছেন, তাঁরাও সঙ্গে যান। দল বেঁধে গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। সেই সঙ্গে আক্রমণের মুখে পড়লে পালটা প্রতিরোধ গড়ে তোলা যাবে। আক্রমণকারীরাও সাবধান হয়ে যাবে। এমনিতেই বলেন, গোটা রাজ্য জুড়ে বিরোধীরা আক্রান্ত। বিডিও অফিসে নমিনেশন জমা দিতে গিয়ে প্রার্থীরা আক্রমণের শিকার হচ্ছেন। তাঁদের থেকে নমিনেশনের কাগজ কেড়ে নেওয়া হচ্ছে। এমনিতেই শাসকদলের কাছে ২৫ বৈশাখ, মে দিবসের কোনও গুরুত্ব নেই। মে দিবসও পারলে দু’তারিখে পালন করা হয়।

[ভোটের ময়দানে নয়া কৌশল, ‘হই’ দিলেই হাওয়া বিরোধীরা]

সাংবাদিক সম্মেলনে নমিনেশন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রকারান্তরে বিজেপির সুরেই কথা বললেন সূর্যকান্ত মিশ্র। একদিন আগেই মারের বদলে পালটা মার দেওয়ার দাওয়াই দিয়েছিলেন দিলীপ ঘোষ। সূর্যকান্তবাবু আরও একধাপ এগিয়ে বলে দিলেন, কোনও অবস্থাতেই এক ইঞ্চি জমি ছাড়া হবে না।

The post পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিরোধে এক ইঞ্চিও জমি নয়, হুঙ্কার সূর্যকান্তর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার