রাজনৈতিক জীবনে ওঠাপড়ার প্রভাব কি দাম্পত্য জীবনেও? এবার চর্চায় সদ্যপ্রাক্তন তরুণ 'কমরেড' প্রতীক উর রহমানের ব্যক্তিগত জীবন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দেখা যাচ্ছে, স্বামীর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মোটেই মেনে নিতে পারেননি প্রতীকের রাজনৈতিক সতীর্থ এবং জীবনসঙ্গিনী শিরিন সুলতানা। এনিয়ে দাম্পত্য অশান্তি বাড়তে থাকায় অভিমানে শিরিন নাকি ঘর ছেড়েছেন। যদিও এসবই রটনা বলে উড়িয়ে দিলেন প্রতীক উরের স্ত্রী। তাঁর দাবি, ‘‘যাঁরা এসব রটাচ্ছে, তাঁরা আমাদের ভালো চায় না।''
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দেখা যাচ্ছে, স্বামীর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মোটেই মেনে নিতে পারেননি প্রতীকের রাজনৈতিক সতীর্থ এবং জীবনসঙ্গিনী শিরিন সুলতানা। এনিয়ে দাম্পত্য অশান্তি বাড়তে থাকায় অভিমানে শিরিন নাকি ঘর ছেড়েছেন। যদিও এসবই রটনা বলে উড়িয়ে দিলেন প্রতীক উরের স্ত্রী। তাঁর দাবি, ‘‘যাঁরা এসব রটাচ্ছে, তাঁরা আমাদের ভালো চায় না।''
সপ্তাহের শুরু থেকে বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা প্রতীক উর রহমান। দলের শীর্ষ নেতৃত্বের কার্যকলাপ নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের প্রাথমিক সদস্যপদ-সহ জেলা ও রাজ্য কমিটির সমস্ত দায়িত্ব ছাড়তে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। তখনই জল্পনা উসকে উঠেছিল, প্রতীক উর তৃণমূলে যোগদান করবেন। ছাব্বিশের ভোটের আগে তা তৃণমূলের রীতিমতো মাস্টারস্ট্রোক। সেই জল্পনা সত্যি করে শনিবার বিকেলে আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীক উর দলবদল করেন। এরপরই সিপিএম তাঁকে বহিষ্কার করে।
প্রতীকের স্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট।
প্রতীক উরের দলবদল 'ভারচুয়াল' বামপন্থী মহলে বেশ শোরগোল ফেলে দিয়েছে। সিপিএমের অধিকাংশ সমর্থক তাঁর কঠোর সমালোচনা শুরু করেন। সেভাবেই বিভিন্ন পোস্ট ভেসে আসে, যার মূল নির্যাস, সিপিএম ছেড়ে তৃণমূলে যাওয়ায় প্রতীকের সংসারে অশান্তি শুরু হয়েছে। স্ত্রীর সঙ্গে নাকি এনিয়ে টানাপোড়েন চলছে। দাম্পত্য অশান্তি এতটাই চরমে উঠেছে যে স্ত্রী শিরিন বাড়ি ছেড়ে বাপেরবাড়ি চলে গিয়েছেন। আসলে প্রতীক উর রহমান এবং শিরিন সুলতানা ছাত্রজীবন থেকে হাতে হাত ধরে বামপন্থী রাজনীতি করেছেন। তাই স্বামীর এই বদল তিনি মেনে নিতে পারেননি। সোশাল মিডিয়ায় এসব পোস্টের সত্যতা কতটা? তা জানতে শিরিন সুলতানার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল 'সংবাদ প্রতিদিন'। শিরিনের স্পষ্ট বক্তব্য, ''এসবই রটনা, ইচ্ছে করে এসব কথা ছড়ানো হচ্ছে। যাঁরা এসব করছে, তাঁরা আমাদের ভালো চায় না।''
