shono
Advertisement

এসি চালিয়ে দিনযাপনে বাধা, স্বামীকে পেটাল স্ত্রী

পাল্টা স্ত্রীর অভিযোগ, তাঁকে স্বামী মারধর করেছে। The post এসি চালিয়ে দিনযাপনে বাধা, স্বামীকে পেটাল স্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 AM Aug 11, 2017Updated: 03:31 AM Aug 11, 2017

নিজস্ব সংবাদদাতা, হুগলি: স্বামী মাত্রাছাড়া বিদ্যুতের বিল মেটাতে না পারায় বিদ্যুৎ দফতর বিদ্যুতের লাইন কেটে দেয়। আর সেই রাগেই স্বামীকে মারধর করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। পাল্টা স্ত্রীর অভিযোগ, তাঁকে স্বামী মারধর করেছেন। ঝগড়া শেষমেশ থানা পর্যন্ত গড়াল। স্বামী-স্ত্রী উভয়েই একে অপরের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় মারধরের অভিযোগ দায়ের করেছেন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের কুমিরজোলা রোডে। এই ঘটনায় স্বামী শুভেন্দু মল্লিক শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি চলে এলেও স্ত্রী শিল্পী মল্লিক বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

[বলিউড সিনেমার কায়দায় খড়দহে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চাঞ্চল্য]

ঘটনাসূত্রে জানা যায়, ২০১০ সালে শুভেন্দুবাবুর প্রথম পক্ষের স্ত্রী দুর্ঘটনায় মারা যান। শুভেন্দুবাবুর প্রথম পক্ষের একটি ছেলে রয়েছে। ছেলের কথা চিন্তা করে তিনি শিল্পী দেবীকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পাঁচ ছয় মাস পর থেকেই অশান্তির সূত্রপাত। পারিবারিক অশান্তির জের আদালত পর্যন্ত গড়ায়। একই বাড়ির একতলায় শুভেন্দুবাবু ও দোতলায় শিল্পীদেবী আলাদা আলাদা বসবাস শুরু করেন। শুভেন্দুবাবুর অভিযোগ, শিল্পীদেবী বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ের কথা লুকিয়ে তাঁর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন। এটা জানাজানি হওয়ার পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু হয়। মারের জেরে বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তিও হন। তাঁর আরও অভিযোগ, বর্তমানে শিল্পীদেবী ২৪ ঘণ্টাই দোতলায় যথেচ্ছভাবে দুটো এসি মেশিন ও ১০টি বিদ্যুতের পয়েন্ট চালু রাখার কারণে মাসে প্রায় ৫ হাজার টাকা বিল আসে। কয়েক মাসের পাহাড়প্রমাণ বিদ্যুৎ বিল মেটাতে অপারগ হওয়ায় লাইন কেটে দেয় বিদ্যুৎ দফতর। এরপরই বুধবার সকালে স্ত্রী তাঁকে একতলার ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয়। এরকম পরিস্থিতিতে তিনি শ্রীরামপুর থানায় ফোন করলে পুলিশ এসে তালা খুলে তাঁকে উদ্ধার করে। অভিযোগ পুলিশ চলে যাওয়ার পর তাঁর স্ত্রী পেয়ারা গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করে।

[১৪ বছরের নাবালিকাকে বিয়ে করতে গিয়ে হাতেনাতে ধৃত বৃদ্ধ]

আহত অবস্থায় শুভেন্দুবাবু শ্রীরামপুর থানায় গিয়ে বিষয়টি জানানোর পর পুলিশের পরামর্শে হাসপাতালে চিকিৎসা করান। পরে স্ত্রীর বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, শিল্পী মল্লিকও পাল্টা অভিযোগ করেন শুভেন্দুই তাঁকে মেরেছেন। বর্তমানে তিনি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসাধীন। শিল্পীদেবীর অভিযোগ, আদালতে মামলা মোকদ্দমা করে তাঁকে বাড়ি থেকে তাড়াতে পারছেন না। তাই তার উপর প্রায়শই শুভেন্দু অত্যাচার করত। বুধবার তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে, গলা টিপে ধরে। এই ঘটনায় তিনি স্বামীর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় মারধরের অভিযোগ দায়ের করেছেন।

The post এসি চালিয়ে দিনযাপনে বাধা, স্বামীকে পেটাল স্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার