shono
Advertisement
Kalna

তিশা কাণ্ডের ছায়া কালনায়! বিয়ের ৪ মাস পরই শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু বধূর, পণ না মেলায় খুন?

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,মৃতার নাম সানিয়া খাতুন। বাড়ি কালনা থানার খড়িনান এলাকায়। সেই এলাকারই এক যুবকের সঙ্গে মাস চারেক আগে বিয়ে হয় সানিয়ার।
Published By: Subhankar PatraPosted: 05:18 PM Jul 19, 2026Updated: 05:18 PM Jul 19, 2026

ভোপালের তিশা হত্যাকাণ্ডের ছায়া কালনায়! বিয়ের ৪ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার বধূর ঝুলন্ত দেহ। তরুণীর শ্বশুরবাড়ির লোক আত্মহত্যা বলে দাবি করলেও, তা মানতে নারাজ মৃতার বাপের বাড়ির লোক। তাঁদের দাবি, পণের দাবি না মানায় মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ উদ্ধার করে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সানিয়া খাতুন। বয়স ১৯। বাড়ি কালনা থানার খড়িনান এলাকায়। সেই এলাকারই এক যুবকের সঙ্গে মাস ৪ আগে বিয়ে হয় সানিয়ার। বিয়ের পর স্বামী কর্মসূত্রে বিয়ে চলে যান। শ্বশুরবাড়িতেই থাকছিলেন সানিয়া। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা সানিয়াকে পণের জন্য চাপ দিচ্ছিলেন। বধূর উপর ক্রমাগত মানসিক অত্যাচার চলত! মারধরও করা হত বলেও অভিযোগ।

এর মধ্যেই সানিয়ার বাপের বাড়িতে খবর যায় তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। সানিয়া গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে জানানো হয়। তারা ছুটে যান মেয়ের বাড়িতে। সানিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, বিয়ের মাত্র ৫ মাসের মধ্যেই মিস পুণে তিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ভোপালে শ্বশুরবাড়িতে। সেই সময়তেও পণ না মেলায় খুনের অভিযোগ উঠেছিল তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিবিরুদ্ধে। এবার সেই ছায়া কালনায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement