shono
Advertisement
Malda

সাপ কামড়ানোয় সাপকেও কামড়! মালদহে 'প্রতিশোধী' যুবকের কাণ্ড দেখে শিউরে উঠল নেটপাড়া

সাপ ধরে দোলাতে দোলাতে চার কিলোমিটার রাস্তা হেঁটে হাসপাতালে পৌঁছলেন যুবক।
Published By: Arpita MondalPosted: 04:33 PM Jul 11, 2026Updated: 04:36 PM Jul 11, 2026

সাপের ছোবল খেয়েই পাল্টা সাপকে ধরে কামড়। মালদহের মোথাবাড়িতে যুবকের অবাক কাণ্ড! এরপরই সেই সাপ ধরে দোলাতে দোলাতে চার কিলোমিটার রাস্তা হেঁটে হাসপাতালে পৌঁছলেন যুবক। সোশাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল এই ঘটনা। যুবকের হাতে সাপ দেখে পথচলতি টোটো বা রিক্সা কেউই তাকে নিতে চায়নি বলে অভিযোগ।

Advertisement

জানা গেছে, মোথাবাড়ির মানুটোলা এলাকার ফারুক মোমিন নামে এক যুবক বাড়ির কাছেই কাজ করছিলেন। ওই সময় হঠাৎ করেই এক বিশালাকার সাপ তাঁকে সাপে ছোবল মারে। আর ছোবল বসানোর সঙ্গে সঙ্গে ওই যুবক পাল্টা সাপটিকে হাতে ধরে কামড়ে দেয়। সাপের ছোবলে যন্ত্রণায় কাতরাতে থাকে ওই যুবক, তবুও হাত থেকে ছাড় পায়নি সাপ। হাতে ধরেই বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশে। রাস্তায় টোটো-রিক্সা-অটো ভাড়া করতে চাইলেও যুবকের হাতে সাপ দেখে তাঁকে গাড়িতে তুলতে রাজি হয়নি কেউ। গঙ্গারামপুর-দুলালগঞ্জ এলাকার পথচলতি মানুষ হাঁ হয়ে দেখেন যুবকের কীর্তি।

অভিযোগ, চড়া ভাড়ায় গাড়ি বুক করতে চাইলেও এগিয়ে আসেনি কেউ। শেষমেষ সাপ হাতেই চার কিলোমিটার রাস্তা হেঁটে বাঙ্গিটোলা হাসপাতালে পৌঁছন ওই যুবক। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার পর মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবককে যে সাপটি ছোবল বসিয়েছে সেটি সম্ভবত দাঁড়াশ সাপ। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement