shono
Advertisement
Gourab Tapadar

'বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব', গোপন তথ্য ফাঁস 'বন্ধু'দের

অনুষ্ঠানে যাওয়ার মেট্রোর ভাড়াও নাকি দিত প্রাক্তনই! 
Published By: Tiyasha SarkarPosted: 11:58 AM Jun 27, 2026Updated: 03:37 PM Jun 27, 2026

চ্যাট বিতর্কে গত কয়েকদিন ধরে চর্চায় 'প্রেতকথা' খ্যাত ইউটিউবার-ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার (Gourab Tapadar)। সোশাল মিডিয়ায় কেউ তাঁর পক্ষে সওয়াল করছেন। কেউ আবার সরাসরি 'ক্রিমিনাল' তকমা দিচ্ছেন। এসবের মাঝেই স্মৃতির পাতা উলটে গোপন তথ্য ফাঁস করলেন এক যুবক। তাঁর দাবি, ২০১৭-১৮ সালে, অর্থাৎ পরিচিত পাওয়ার আগে গৌরব নাকি হাত পেতে চা-সিগারেটের টাকাও নিতেন প্রাক্তন অন্তরার থেকেই। এমনকী গিটারের অনুষ্ঠানে যাওয়ার মেট্রোর ভাড়াও নাকি দিতেন প্রাক্তনই! 

Advertisement

প্রাক্তন অন্তরা দে'র সঙ্গে গৌরব। ছবি-সোশাল মিডিয়া।

একটা সময়ে 'বন্ধু' অন্তরা দের সঙ্গে গৌরব তপাদারের যে প্রেমের সম্পর্ক ছিল তা কারও অজানা নয়। পরবর্তীতে বাড়ে দূরত্ব। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যান গৌরব। বিয়ে করেন নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা তপাদারকে। বিয়ের বছর দুয়েক পর প্রাক্তনের চ্যাট ফাঁসকে কেন্দ্র করে প্রবল বিতর্কে গৌরব। প্রাক্তনের পোস্ট করা স্ক্রিনশট অনুযায়ী, বিয়ের পরও তাঁকে গৌরব জানিয়েছিলেন, তিনিই তাঁর প্রথম স্ত্রী! এমনকী আপত্তিকর প্রস্তাব দেন বলেও অভিযোগ উঠেছে। গৌরব আত্মপক্ষ সমর্থন করে গোটা ঘটনাকে খারাপ মদ খাওয়ার জের বলেই জানিয়েছেন। বিঁধেছেন প্রাক্তনকে। এই চ্যাট বিতর্কে আড়াআড়ি ভাগ হয়েছেন নেটিজেনরা। কারও চোখে মদ্যপান করে প্রাক্তনকে মেসেজ করা ভীষণ স্বাভাবিক ঘটনা, তা নিয়ে সরব হওয়াই আসলে পরিচিতি পাওয়ার চেষ্টা। কারও দাবি, এটা ক্রিমিনাল মানসিকতার পরিচয়।

 

এসবের মাঝেই গৌরব-অন্তরার দীর্ঘদিনের বন্ধুদের অনেকেই মুখ খুলেছেন। কেউ কেউ ইউটিউবারের সমর্থন করলেও অধিকাংশই অন্তরার পাশে দাঁড়িয়েছেন। বিচ্ছেদে তাঁর সঙ্গে হওয়া অন্যায় নিয়ে সরব হয়েছেন। তাঁদের মধ্যেই একজন লিখেছেন, 'যখন তোমাকে প্রত্যাশা ব্যান্ড থেকে লাথি মারা হয়েছিল তখন পাশে তো এই অন্তরাই ছিল। পাটুলির চায়ের আড্ডায় তোমার চা-সিগারেটের টাকাও এই অন্তরার থেকেই হাত পেতে নিতে। মেট্রোর ভাড়াও। গৌরব তপাদারকে আমরা জিরো থেকে দেখেছি! এতটাও বেইমান হয়ে যেও না দাদা। উপরওয়ালা ক্ষমা করবে না। আগেই বুঝেছিলাম তুমি কতটা বিষাক্ত! অন্তরার পাশে ছিলাম, আছি।' আরেক বন্ধু লিখেছেন, 'আমি কেন অন্তরাকে সাপোর্ট করছি? ২০১৭-১৮ সালের গল্পে গেলাম না। ওই গল্পটা কেউ বলে না।' কেউ লিখেছেন, 'খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি লোপ পেয়েছে গৌরব তোমার।' সব মিলিয়ে এই মুহূর্তে সোশাল মিডিয়ায় কাঠগড়ায় গৌরব।

এরকম একটা স্পর্শকাতর বিষয়কে প্রথমদিকে রীতিমতো মজা করেই সামাল দেওয়ার চেষ্টা করেছেন গৌরব। তবে শনিবার স্ত্রীকে পাশে নিয়ে একটি লাইভ করেন। সেখানেই জানান, গোটা পরিস্থিতিতে তাঁদের মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে তাই আর কোনও উত্তরের খেলায় তাঁরা নেই। গৌরবের স্ত্রী অন্তঃসত্ত্বা। আগামী সপ্তাহে ডেলিভারি। এই পরিস্থিতিতে ইচ্ছে করে তাঁদের নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে বলেও দাবি করেছেন গৌরব।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement