shono
Advertisement
Jeetu Kamal - Saayoni Ghosh

'আপনি আমার মহাদেবের লিঙ্গে কন্ডোম পরিয়ে খিল্লি করেছিলেন', অতীত ফুঁড়ে সায়নীকে কটাক্ষ জীতুর

'মানুষ আপনাকে আর বিশ্বাস করে না...', যাদবপুরের সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষকে পালটা জবাব জীতু কমলের। 'কন্ডোম কাণ্ডে'র স্মৃতি আউড়ে কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 10:21 AM May 16, 2026Updated: 03:24 PM May 16, 2026

'অপরাজিত' জুটির কাদা ছোড়াছুড়িতে সরগরম সোশাল পাড়া। রাজনৈতিক মতাদর্শ টেনে আক্রমণ করতেই সায়নী ঘোষকে (Saayoni Ghosh) পালটা জবাব জীতু কমলের (Jeetu Kamal )। দিন কয়েক ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে রাজনীতি, ক্ষমতার আস্ফালনের অভিযোগ তুলে কখনও 'তৃণমূল ঘেষা' ফোরামের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন জীতু, তো কখনও বা আবার সিনেইন্ডাস্ট্রির অগ্রজ অভিনেতাদের বিরুদ্ধেও বিষোদগার করতে পিছপা হননি! সেই প্রেক্ষিতেই জীতু কমলকে অতীত মনে করিয়ে শুক্রবার রাতে চূড়ান্ত আক্রমণ শানিয়ে সায়নী বলেন, 'টলিউডের কঙ্গনা রানাওয়াত। নিজেকে সত্যজিৎ রায় ভাবাটা বন্ধ করুন!' নেত্রী-অভিনেত্রীর অভিযোগের পালটা এবার মাঠে নামলেন জীতুও। সায়নীকে মনে করিয়ে দিলেন 'কন্ডোম কাণ্ডে'র কথা।

Advertisement

"আপনি আমার মহাদেবের লিঙ্গে কনডম পরিয়ে খিল্লি করেছিলেন। আমি সুবিধাবাদী! আচ্ছা? কোন সুবিধাটা আমি আপনার থেকে নিয়েছি? টেকনিশিয়ানরা বলেছে, আমি বাজে ব্যবহার করি? কিছু তৃণমূলের পেটোয়া টেকনিশিয়ানস..." 

যখন আমি আর আমার প্রাক্তন স্ত্রী বিরাটিতে আপনাদের দলের আশ্রিত লুম্পেনদের দ্বারা সমস্যায় পড়ি, আমরা আপনাকে ফোন করিনি ,আপনি একটি হোটাসঅ্যাপ করেছিলেন যাতে পরিষ্কার প্রচ্ছন্ন একটি থ্রেট ছিল 'এই ঘটনাটিকে (তৃণমূল আশ্রিত লুম্পেনরা আমার এক্স ওয়াইফকে রেপ করার হুমকি দেন) সাধারণ ঘটনা হিসেবেই ট্রিট করো,নইলে বিপদে পড়বে।' আসলে মিথ্যে বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন আপনি যে, মানুষ আপনাকে আর বিশ্বাস করে না। আপনার সুন্দর গানের কন্ঠ, সুন্দর বক্তব্য, ইংরাজিটা দারুণ, যদিও এক্ষেত্রে আমি আর আপনার নেত্রী একই তিমিরে দাড়িয়ে, দুজনেই খুব একটা ইংরেজি বুঝি না।" বলাই বাহুল্য, জীতু তাঁর মন্তব্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও তোপ দাগতে ছাড়েননি। অভিনেতার সংযোজন, "মুখে বুলি আওড়ানোর মানুষ তো আমি নই। 'হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে'- এগুলো ১৫ বছর ধরে কে বা কারা বলে এসছে? একটু ভালো করে ভাবুন তো। সেইরাতে পুলিশ আমাদের বাড়ি পৌঁছে দিয়েছে? সিসিটিভি ক্যামেরা রয়েছে, আপনি তো সাংসদ বের করুন সেই প্রমাণ। পারবেন তো?"

"আমি যদি আবোল তাবোল বকে থাকি, তাহলে আপনার মতো ব্যস্ত সাংসদ, দুঃখিত এখন তো বোধহয় কাকুর প্রোমোটিং ব্যবসাটা চাপে পরে বন্ধ রেখেছেন। তাই আপনি ফ্রি টাইম পাস করছেন। ৪ তারিখ পড়েছিস নৌকো থেকে তাই আর ফুটেজ খুঁজিস না, বোন।"

এরপরই সায়নীকে 'কন্ডোম কাণ্ডে'র কথা মনে করিয়ে জীতু কমলের সংযোজন, "আপনি ঈশ্বর মানেন নাকি? আপনি আমার মহাদেবের লিঙ্গে কনডম পরিয়ে খিল্লি করেছিলেন। আমি সুবিধাবাদী! আচ্ছা? কোন সুবিধাটা আমি আপনার থেকে নিয়েছি? টেকনিশিয়ানরা বলেছে, আমি বাজে ব্যবহার করি? কিছু তৃণমূলের পেটোয়া টেকনিশিয়ানস বলতে পারে। ২৮ জন বডিগার্ড, পাঁচ-ছয়জন আপ্ত সহায়ক নিয়ে ঘুরতে দেখলে আমাদের মতো যে কোনও মানুষেরই পিলে কেঁপে উঠবে, আর আপনাকে পানের বাটি সাজিয়ে গল্প শোনাবে। তেমন তো কাজ-কর্ম কিছু করেনও না,তা গল্পই শুনুন। টেকনিশিয়ানদের বিপদে কখন দাঁড়াতে হয়, কখন তাদের সঙ্গ নিতে হবে, সেটা আপনার মতো পাল্টিবাজের কাছে শুনতে হবে!" এখানেই শেষ নয়!

ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলে বিধ্বংসী হার নিয়েও সায়নী ঘোষকে ব্যক্তিগত আক্রমণ শানালেন জীতু কমল। অভিনেতার মন্তব্য, 'তৃণমূলের খেয়ে বেচে আছি- বলতে আপনি কি বোঝাতে চাইলেন? জানেন আমার পরিবারের কেউই স্বাস্থ্যসাথী থেকে শুরু করে তৃণমূলের কোন ভাতাই আমরা নিই না। কারণ আমরা আপনাদের ওই জোচ্চুরি, চুরির টাকা নেব না। একটু খোঁজ নিয়ে দেখুন। আমার পানিহাটি মিউনিসিপালিটি, ২১ নং ওয়ার্ড। আমি যদি আবোল তাবোল বকে থাকি, তাহলে আপনার মতো ব্যস্ত সাংসদ, দুঃখিত এখন তো বোধহয় কাকুর প্রোমোটিং ব্যবসাটা চাপে পরে বন্ধ রেখেছেন। তাই আপনি ফ্রি টাইম পাস করছেন। ৪ তারিখ পড়েছিস নৌকো থেকে তাই আর ফুটেজ খুঁজিস না, বোন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement