shono
Advertisement

নাম জড়িয়েছিল রণবীরের, এবার ‘মহাদেব’ কাণ্ডে রাডারে আরেক অভিনেতা!

অভিনেতার নামে এফআইআর দায়ের হয়েছে।
Posted: 06:50 PM Nov 14, 2023Updated: 06:52 PM Nov 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগে মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এমনকী, এই ঘটনায় ইডির ডাকও পেয়েছিলেন রণবীর। পরে জানা গিয়েছিল, তদন্তের স্বার্থে মহাদেব অনলাইন গেমিং অ্যাপের বিষয়ে আরও তথ্য জানতেই তলব করা হয়েছিল ঋষি-পুত্রকে। রণবীরের পর এবার পুলিশের নজরে বলিউডের আরেক অভিনেতা। তিনি হলেন ‘স্টাইল’ ছবি খ্যাত সাহিল খান।

Advertisement

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের মাতুঙ্গা থানায় অভিনেতা সাহিল খানের নামে এফআইআর দায়ের হয়েছে। সাহিল খানের বিরুদ্ধে অভিযোগ, এই অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লাভ করেছেন অভিনেতা।

প্রসঙ্গত, মহাদেব বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল, দুজনেই এই কর্মকাণ্ড দুবাই থেকে চালাতেন বলে জানা গিয়েছে। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যারা রেজিস্ট্রার করতেন, তাদের টাকা এক বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। এই একই কাণ্ডে সম্প্রতি সানি লিওনিকেও তলব করেছিল ইডি।

[আরও পড়ুন: অ্যাকশন থ্রিলারে নতুন অবতারে সোহিনী, বিপরীতে বাংলাদেশের নায়ক, সিরিজ নাকি সিনেমা?]

শুধু তাই নয়! আরও চাঞ্চল্যকর তথ্য, এই বেটিং অ্যাপের নেপথ্য মূলচক্রী সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছেন। যে বিয়ের খরচ শুনে চোখ কপালে উঠবে! ২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। সেই তালিকায় জ্বলজ্বল করছে সানি লিওনি, টাইগার শ্রফ, নেহা কক্কর-সহ আরও তারকার নাম। ইডির পাঠানো লিস্টে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচা থেকে ক্রুষ্ণা অভিষেকের নামও রয়েছে।

[আরও পড়ুন: প্রকাশ্যে ‘কাবুলিওয়ালা’র পোস্টার, ‘মিনি’কে সঙ্গে নিয়ে নস্ট্যালজিয়াকে উসকে দিলেন ‘রহমত’ মিঠুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement