shono
Advertisement
Nora Fatehi

'সরকে চুনর' গান বিতর্কে নয়া মোড়, মহিলা কমিশনের চিঠি নোরাকে

৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় দত্তকে। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ২৭ এপ্রিল।
Published By: Kasturi KunduPosted: 07:26 PM Apr 07, 2026Updated: 07:26 PM Apr 07, 2026

আগামী ৩০ এপ্রিল সেলুলয়েডে মুক্তির অপেক্ষায় 'কেডি: দ্য ডেভিল'-এর হিন্দি ভার্সন। তার আগে এই ছবির 'সরকে চুনর তেরি সরকে' গান নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে সরব নিন্দকের একাংশ। একইসঙ্গে হট অ্যান্ড বোল্ড ডিভা নোরা ফতেহির শরীরী বিভঙ্গ নিয়ে কাটাছেঁড়া করতে 'সুপার অ্যাকটিভ' নীতিপুলিশ। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে পরিচালক প্রেম 'আমাদের বড় ছবিতে ছোট একটি গানের লিরিক্সের সমস্যা হয়েছে। কিন্তু সেটাকে অতিরিক্ত বড় করে দেখানো হয়েছে।' এবার মহিলা কমিশনের চিঠি 'দিলবর গার্ল' নোরা ফতেহিকে।

Advertisement

অশালীন কথা এবং কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে এবার সরব জাতীয় মহিলা কমিশন। 'সরকে চুনর তেরি সরকে' গানের বিরুদ্ধে অভিযোগ, প্রতিটি কলিতে অশ্লীলতার ছোঁয়া, নাচের ভঙ্গিমাও অত্যন্ত দৃষ্টিকটূ যা জনসমক্ষে পরিবেশনের অযোগ্য। সেই প্রেক্ষিতেই জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে।

মহিলা কমিশনের চেয়ারপার্সন অসন্তোষের সঙ্গে বলেছেন, "সৃজনশীলতার নামে নারীজাতির মর্যাদাহানি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।"

সোমবার শুনানিতে উপস্থিত ছিলেন পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা। কিন্তু, অনুপস্থিত ছিলেন নোরা ফতেহি। ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় দত্তকে। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ২৭ এপ্রিল।

সোমবারের শুনানিতে কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সৃজনশীলতার নামে নারীর সম্মান ক্ষুণ্ণ করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই এই বিতর্কের জেরে গানটির হিন্দি সংস্করণ ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মহিলা কমিশনের চেয়ারপার্সন অসন্তোষের সঙ্গে বলেছেন, "সৃজনশীলতার নামে নারীজাতির মর্যাদাহানি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।"

ছবির নির্মাতারা দাবি করেছিলেন তাঁরা গানের কথার গভীরতা বুঝতে পারেননি, যদিও কমিশন সেই যুক্তি খারিজ করে দেয়। অবশেষে নির্মাতারা ভুলের জন্য লিখিত ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement