shono
Advertisement
Alia Bhatt CJP protests

'পড়ুয়াদের সাহসই নম্রতার পাঠ দিল', 'ককরোচ' সমর্থনে আলিয়া, সরকারের কাছে কী প্রশ্ন রাখলেন?

'দেশের ভবিষ্যৎ প্রজন্ম উন্নত শিক্ষাব্যবস্থা পাক...', দাবি আলিয়া ভাটের। দৃঢ়কণ্ঠে এহেন বলিষ্ঠ প্রতিক্রিয়ার জন্য কাপুরবধূকে কুর্নিশ যুবপ্রজন্মের।
Published By: Sandipta BhanjaPosted: 12:28 PM Jul 23, 2026Updated: 01:39 PM Jul 23, 2026

শেষমেশ বলিউড তারকাদের নীরবতাভঙ্গ! নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন নিয়ে যখন বর্তমানে আসমুদ্রহিমাচলে ঝড়, তখন 'মৌনব্রত' পালন করে একের পর এক তারকা যুবপ্রজন্মের কটাক্ষ, সমালোচনার শিকার হন। তবে দেরিতে হলেও তারকাদের ঘুম ভেঙেছে! অমিতাভ বচ্চন, শাহরুখ খানরা চুপ থাকলেও বুধবূার গভীর রাতে শিক্ষার্থীদের যন্ত্রণা নিয়ে কলম ধরেন সলমন খান। এবার 'আরশোলা'দের সমর্থন জানিয়ে ছাত্রদের হয়ে সুর চড়ালেন আলিয়া ভাট।

Advertisement

করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর মন্তব্য, "গত কয়েকদিনের ঘটনায় আমার মন ভেঙেছে। তবে এক আশার আলো তা জোড়াও লাগিয়ে দিয়েছে বটে। নিজেদের অবস্থানে অনড় প্রতিটি শিক্ষার্থীর নেপথ্যে রয়েছে...।" 

পড়ুয়াদের সমর্থনে আলিয়া ভাট, ছবি: সোশাল মিডিয়া

দিল্লির যন্তর-মন্তরে টানা ছাব্বিশ দিন ধরে চলা বিক্ষোভ নাটকীয় মোড় নেয় গত সোমবারের 'সংসদ চলো' অভিযানকে কেন্দ্র করে। বিক্ষোভকারী 'আরশোলা'দের রুখতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জলকামান চালায় পুলিশ। রাজপথে পড়ুয়াদের এহেন 'করুণ' পরিস্থিতিতে দেশজুড়ে যখন পুলিশি ভূমিকা প্রশ্নের মুখে, তখন এমন আবহে 'ককরোচ' বিক্ষোভকারীদের হয়ে সরকারের কাছে প্রশ্ন রাখলেন আলিয়া ভাট। সাম্প্রতিককালে দেশের একাধিক জ্বলন্ত ইস্যু নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে নায়িকাকে। এবার রাজধানীতে চলমান পড়ুয়া আন্দোলনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর মন্তব্য, 'গত কয়েকদিনের ঘটনায় আমার মন ভেঙেছে। তবে এক আশার আলো তা জোড়াও লাগিয়ে দিয়েছে বটে। নিজেদের অবস্থানে অনড় প্রতিটি শিক্ষার্থীর নেপথ্যে রয়েছে একটি স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা, একটি গোটা পরিবারের আশা এবং সেইসঙ্গে অসংখ্য ত্যাগস্বীকার করে তাদের এক দীর্ঘ পথচলার কাহিনি। ওরা শুধু নিজেদের কথাই বলছে না, বরং একটা গোটা প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। ভবিষ্যৎ প্রজন্মের পথ আরও সুপ্রশস্ত করছে।'

পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ।

আলিয়া ভাটের মন্তব্য, 'পড়ুয়াদের সাহস আমাকে নম্রতার পাঠ দিল। ওদের দৃঢ় সংকল্প আমাদের সকলের সামনে এক আয়না তুলে ধরল। যেটা আমাদের প্রশ্ন করতে শেখাল যে, যারা দেশের আসল উত্তরাধিকার এবং যাদের হাতে দেশের ভবিষ্যৎ সমর্পিত? আমরা কি সত্যিই সেই আগামী প্রজন্মের কথা শুনছি?' এরপরই শিক্ষার্থীদের জয়গান গেয়ে অভিনেত্রীর সংযোজন, 'এই সংহতি পড়ুয়াদের জন্য। পড়ুয়াদের দ্বারা। ভবিষ্যৎ ওদের হাতেই। জয় হিন্দ।' 'ককরোচ'দের সমর্থনে 'আলফা' অভিনেত্রীর এহেন পোস্টে সোশাল পাড়াতেও ঝড়। দৃঢ়কণ্ঠে এহেন বলিষ্ঠ প্রতিক্রিয়ার জন্য কাপুরবধূকে প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন নেটভুবনের একাংশ। কেউ কেউ বা আবার সংশ্লিষ্ট ইস্যুতে 'মৌন' দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে তুলনা টেনে 'আলফা' অভিনেত্রীকে কুর্নিশও জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement