shono
Advertisement
Shaheen Bhatt

বাগদান সারলেন দিদি শাহিন ভাট, সপ্তম স্বর্গে আলিয়া! শুভেচ্ছার জোয়ার বলিউডে

হবু জামাইবাবুকে স্বাগত আলিয়ার। ভাট পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করালেন শাহিন নিজেই।
Published By: Sandipta BhanjaPosted: 06:15 PM Apr 17, 2026Updated: 06:36 PM Apr 17, 2026

মায়ানগরীর সেলেবপাড়ায় 'বিগ ফ্রাইডে নিউজ'! বাগদান সারলেন শাহিন ভাট। সিনেদুনিয়ায় মহেশকন্যা কিংবা আলিয়া ভাটের দিদি হিসেবে পরিচিত হলেও শাহিনের লেখনীর গুনমুগ্ধের সংখ্যা নেহাত কম নয়। এবার বাগদান সেরে ফের চর্চায় আলিয়ার দিদি শাহিন ভাট (Shaheen Bhatt)।

Advertisement

সোশাল পাড়ায় হিরের দ্যুতি ছড়িয়ে হবু স্বামীর সঙ্গে যৌথভাবে এই সুখবর ভাগ করে নেন শাহিন। বলিউড মাধ্যম সূত্রে খবর, পাত্রের নাম ঈশান মেহেরা। তবে ফিটনেস ট্রেনারের বাইরেও তাঁর আরেক পরিচয় রয়েছে। 

শুক্রবার সোশাল মিডিয়ায় 'জীবনের নায়ক'-এর সঙ্গে পরিচয় করান শাহিন। রণবীর কাপুরের পর কে ভাট পরিবারের নতুন জামাই হতে চলেছেন? কৌতূহল অস্বাভাবিক নয়। খবর, নিজের ফিটনেস প্রশিক্ষকের সঙ্গেই আংটিবদল করেছেন শাহিন। এদিন সোশাল পাড়ায় হিরের দ্যুতি ছড়িয়ে হবু স্বামীর সঙ্গে যৌথভাবে এই সুখবর ভাগ করে নেন তিনি। বলিউড মাধ্যম সূত্রে খবর, পাত্রের নাম ঈশান মেহেরা। তবে ফিটনেস ট্রেনারের বাইরেও তাঁর আরেক পরিচয় রয়েছে। ক্রীড়াপ্রেমী ঈশান খেলার জগৎকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন প্রথমে। যিনি অতীতে যুব এশিয়ান গেমস-এ সাঁতারু হিসেবে ভারতের প্রতিনিধিত্বও করেছেন। তবে ক্রীড়াদুনিয়ায় পায়ের তলার মাটি শক্ত করতে না পেরে পরবর্তীতে বলিউড তারকাদের ফিটনেস ট্রেনারের তালিকায় নাম লেখান। দিদির বাগদান নিয়ে আলিয়া ভাট আপাতত সপ্তম স্বর্গে।

আলিয়া-শাহিন, ছবি- ইনস্টাগ্রাম

কঠিন সময়ে শাহিন-আলিয়া যে শক্ত করে একে-অপরের হাত ধরেছিলেন, সেকথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন উভয়েই। দুই বোনের হৃদ্যতা এতটাই যে আলিয়া দেশের বাইরে শুটিংয়ে গেলে রাহাকে শাহিনের কাছেই রেখে যান। এমনকী সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি সিনেমাতেও দিদি শাহিনকে যৌথ প্রযোজক হিসেবে ঘোষণা করেছেন। এবং সেই সিনেমার গল্প শাহিনেরই মস্তিষ্কপ্রসূত বলে জানান অভিনেত্রী। এবার হবু জামাইবাবু ঈশান মেহেরাকে পরিবারে স্বাগত জানালেন আলিয়া ভাট।

দিদি শাহিনের এহেন পোস্টেই ভালোবাসা উজাড় করে দিয়েছেন আলিয়া ভাট। মা সোনি রাজদানের মন্তব্য, 'আমার হৃদয়ের টুকরো, অভিনন্দন তোমাদের।" আলিয়ার শাশুড়ি নীতু কাপুরও শুভেচ্ছা জানিয়ে লেখেন,...।

সাদামাটা বাগদানের ছবি ভাগ করে নিয়ে শাহিন ভাট লেখেন, 'আমরা বোধহয় একে-অপরকে পছন্দ করার বিষয়ে খানিক বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি!" সেখানেই জ্বলজ্বল করছে জুটির খুনসুঁটিমাখা ছবি। আঙুলের হিরের আংটি দেখিয়ে ঈশানের সঙ্গে বাগদান সারার ঘোষণা করেন তিনি। আর দিদি শাহিনের এহেন পোস্টেই ভালোবাসা উজাড় করে দিয়েছেন আলিয়া ভাট। মা সোনি রাজদানের মন্তব্য, 'আমার হৃদয়ের টুকরো, অভিনন্দন তোমাদের।" আলিয়ার শাশুড়ি নীতু কাপুরও শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'অভিনন্দন! অনেক ভালোবাসা এবং আশীর্বাদ রইল।' এছাড়াও অনন্যা পাণ্ডে, সানায়া কাপুর, জোয়া আখতার-সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement