shono
Advertisement

সঙ্গীদের সামনেই একে অপরের ঠোঁটে ঠোঁট রাখলেন অঙ্কুশ আর ওম! ভিডিও ভাইরাল

দুই অভিনেতার কাণ্ড দেখে হতবাক অনুরাগীরা।
Posted: 02:56 PM May 31, 2022Updated: 05:39 PM May 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওম, অঙ্কুশের ভিডিও দেখে একেবারে ঘেঁটে ঘ অনুরাগীরা। এতদিন ধরে অঙ্কুশ ও ওমের ইনস্টাগ্রামে উঁকি-ঝুঁকি মারছেন কিন্তু এরকমটা তো দেখেননি! তাহলে কি এটাই সত্যি? ওম-অঙ্কুশ আসলে সমকামী! প্রশ্নের ঝড় নেটিজেনদের মনে। ভাবছেন এ আবার কেমন কাণ্ড!

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ঐন্দ্রিলা (Oindrila Sen) ও অঙ্কুশ (Ankush Hazra) এখন রয়েছেন লন্ডনে। অন্যদিকে, লন্ডনে রয়েছেন ওম (Om Sahani) ও তাঁর স্ত্রী মিমিও (Mimi Dutta)। টলিউডের এই প্রেমিক জুটিরা লন্ডনে গিয়েছেন ছবির শুটিংয়ে। আর শুটিংয়ের ফাঁকে লন্ডনের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এই যেমন, লন্ডনের টিউব রেলে উঠে পড়লেন অঙ্কুশ, ঐন্দ্রিলা, ওম, মিমি। ব্যস, টিউব রেলে উঠতেই শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র কথা মনে পড়ে গেল তাঁদের। সঙ্গে সঙ্গে রিল বানানো শুরু। অঙ্কুশ ও ওমকে সঙ্গে নিয়ে ‘জারা সা ঝুম লু ম্যায়’ গানে নাচতে শুরু করলেন ঐন্দ্রিলা ও মিমি। কিন্তু অবাক কাণ্ড দেখুন, অঙ্কুশ আর ওম কিছুতেই মিমি ও ঐন্দ্রিলার কাছেই ঘেঁষলেন না। বরং দূর থেকেই বলে উঠলেন নারে বাবা না! যেই না অঙ্কুশ ও ওমের থেকে নজর সরালেন মিমি ও ঐন্দ্রিলা, তখনই সুযোগ পেয়ে ওমের ঠোঁটে ঠোঁট রাখলেন অঙ্কুশ! চোখের সামনে এমন কাণ্ড দেখে একেবারেই হতবাক মিমি ও ঐন্দ্রিলা।

[আরও পড়ুন: পুরুলিয়ায় ১০ একর জমিতে ফিল্ম সিটি, বাংলায় ফিল্ম ট্যুরিজমের প্রসারে ঘোষণা মুখ্যমন্ত্রীর]

এই ঘটনা যে একেবারেই রসিকতা করে তা বুঝতে দেরি হয়নি নেটিজেনদের। কারণ, তাঁরা তো অঙ্কুশকে হাড়ে হাড়ে চেনেন। এর আগেও বহুবার নানা রসিকতা করে নেটিজেনদের হতবাক করেছেন অঙ্কুশ। আর এবার তাঁর সঙ্গে তালে তাল দিলেন ওম!

সদ্য মুক্তি পেয়েছে ওম-শ্রাবন্তী জুটির ছবি ‘ভয় পেও না’। ছবিটি প্রশংসা পেয়েছে দর্শকদের। ওম-শ্রাবন্তীর জুটিও নজর কেড়েছে। অন্যদিকে, অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি বেঁধে বেশ কয়েকটি ছবি করতে চলেছেন। যার মধ্যে রয়েছে প্রেমেন্দু বিকাশ চাকীর ছবি ‘লাভ ম্যারেজ’ এবং পাভেলের ছবি ‘পরিযায়ী’।

[আরও পড়ুন: ‘ভুল ভুলাইয়া ২’ সুপারহিট, ছবি সফল হওয়ায় নিজের দর বাড়ালেন কার্তিক আরিয়ান! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement