shono
Advertisement

Breaking News

Annu Kapoor

'মিল্কি বডি বললে সমস্যা হত না?', তামান্নার 'দুধিয়া বদন' বিতর্কে সাফাই অন্নু কাপুরের

'দুধের মতো শরীর', গত বছর অন্নু কাপুরের মন্তব্যে তোলপাড়। 'আজ কী রাত' খ্যাত তামান্নার উদ্দেশে এই মন্তব্য করতেই অন্নুর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। বিতর্কের মাঝে এবার নীরবতা ভাঙলেন অভিনেতা।
Published By: Kasturi KunduPosted: 03:03 PM Apr 24, 2026Updated: 04:29 PM Apr 24, 2026

'মাশাআল্লাহ! দুধের মতো শরীর', গত বছর অর্থাৎ ২০২৫ এ অন্নু কাপুরের (Annu Kapoor) মন্তব্যে তোলপাড়। 'আজ কী রাত' খ্যাত তামান্নার উদ্দেশে এই মন্তব্য করতেই অন্নুর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। বিতর্কের মাঝে এবার নীরবতা ভাঙলেন একাধারে অভিনেতা, পরিচালক, সঙ্গীতশিল্পী অন্নু কাপুর। সম্প্রতি একটি পডকাস্টে পুরনো বিতর্ক নিয়ে মুখ খুললেন। নিজের পক্ষে সাফাই দিয়ে অন্নু বলেন, "গত বছর আমার আমেরিকায় একটি শো ছিল। ক্রিয়েটিভ টিমকে বলেছিলাম শোয়ের প্রতিযোগীরা বেশ ভালো। তাই ওঁদের জন্য একটা গুগলি টাইপ গানের পরামর্শ চেয়েছিলাম। তখন ওঁরা আমাকে আজ কি রাত গানটা শোনায়। কম্পোজিশন খুব ভালো লেগেছিল। ওঁরাও বলে গানটি নাকি ব্যাপক জনপ্রিয়। ভিডিওটা দেখে বলেছিলাম তামান্না ভালো নেচেছে। এর বেশি কিছু হয়নি।"

Advertisement

হিন্দিতে 'দুধের মতো শরীর' মন্তব্য করেছি বলেই বিতর্কের ঝড় উঠেছে বলে অভিযোগ অন্নুর! তাঁর মতে, "মাতৃভাষায় কথা বললে সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়, যৌনগন্ধী মনে হয়। কিন্তু, এই কথাটাই যদি ইংরাজিতে বলতাম মিল্কি বডি তাহলে কোনও সমস্যা হত না। দুধিয়া বদন বলেছি বলেই আমাকে বুড়ো বলে ট্রোল করা হয়েছে। ওঁর বয়স কতই বা হবে আঠাশ বা তিরিশ, আমার সন্তানসম। তাহলে ওকে নিয়ে কুরুচিকর মন্তব্য কেন করব?"

বিতর্কিত বক্তব্যকে আরও বিশদে ব্যাখ্যা করে বলেন, "কারও চেহারা নিয়ে মন্তব্য করা মানে প্রশংসা করা। কোনো কামনা বা লালসার বশবর্তী হয়ে আমি কারও প্রশংসা করি না। কারও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করা মানেই চরিত্রকে কলুসিত করা নয়। ও যদি কোনওদিন আমার কাছে জানতে চায় আমি এই ধরনের কোনও মন্তব্য করেছি কিনা আমি হ্যাঁ-ই বলব। তখন যদি বলে ওঁর খারাপ লেগেছে আমি পা ধরে ক্ষমা চেয়ে নেব। ৭১ বছর বয়সী একজন মানুষকে যদি হাঁটুর বয়সী মেয়ের পা ছুঁতে হয় সেটা ভালো হবে তো?"

অন্নু কাপুরের সাফাই, "মাতৃভাষায় কথা বললে সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়, যৌনগন্ধী মনে হয়। কিন্তু, এই কথাটাই যদি ইংরাজিতে বলতাম মিল্কি বডি তাহলে কোনও সমস্যা হত না। দুধিয়া বদন বলেছি বলেই আমাকে বুড়ো বলে ট্রোল করা হয়েছে।"

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে একটি ইউটিউব চ্যানেলের অতিথি হয়ে এসেছিলেন অন্নু কাপুর। সেখানে 'আজ কি রাত' গানের ক্লিপ দেখতে চান। সঞ্চালক জিজ্ঞেস করেন গানটা ভালো লাগল নাকি তমান্নাকে? উত্তরে অন্নু বলেছিলেন, "ও মাই গড, ওঁর শরীর তো দুধের মতো।" তমন্নার নাচের গুণগ্রাহী অন্নু কপূরের এই মন্তব্যে মনক্ষুণ্ণ হয়েছিলেন দক্ষিণী সুন্দরী। এই তকমা যে তামান্নার পছন্দ নয় তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।

এখানেই শেষ নয়, তামান্নার একটি মন্তব্যে পালটা খোঁচা দিয়েছিলেন অন্নু। এক সাক্ষাৎকারে তমন্না জানিয়েছিলেন গানটি এতটাই জনপ্রিয় হয়েছে যে বাচ্চারাও এই গান শুনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে। অন্নু কাপুর জানতে চেয়েছিলেন, কত বছর বয়সী বাচ্চারা এই গান শুনে ঘুমোতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement