shono
Advertisement

Breaking News

ইজরায়েলের উপর হামাসের হামলার সমর্থন! গ্রেপ্তার অভিনেত্রী

সোশাল মিডিয়ায় তুমুল সমালোচিত ৩৭ বছরের তারকা।
Posted: 04:10 PM Oct 25, 2023Updated: 04:18 PM Oct 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের উপর হামাসের হামলার সমর্থন করেছেন। তার জেরেই সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরব-ইজরায়েলি অভিনেত্রী মাইসা আবদ এলহাদিকে (Maisa Abd Elhadi)। এমনই খবর জানা গিয়েছে।

Advertisement

৩৭ বছরের অভিনেত্রী একাধিক ইজরায়েলি শোয়ে অভিনয় করেছেন। ব্র্যাড পিট অভিনীত হলিউড ব্লকবাস্টার ‘ওয়ার্ল্ড ওয়ার Z’-এও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘বাগদাদ সেন্ট্রাল’-এ অভিনয় করেছেন মাইসা। অক্টোবর মাসের ৭ তারিখ গাজা স্ট্রিপ আর ইজরায়েলের মাঝের কাঁটাতারের উপর দিয়ে বুলডোজার চালানোর ছবি শেয়ার করেন তিনি।

[আরও পড়ুন: ফের ভোগান্তি, উৎসবের মাঝে ডেঙ্গুর কবলে রুবেল, জানালেন কঠিন লড়াইয়ের কথা ]

ছবির ক্যাপশনে এই ঘটনার সঙ্গে বার্লিনের দেওয়াল ভাঙার তুলনা করেন মাইসা। অভিনেত্রী হামাসের হেফাজতে থাকা ৮৫ বছরের বৃদ্ধা ইয়াফফা আদারের ছবিও শেয়ার করেন আর তাতে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দেন। এমন পোস্টের জেরেই তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

মাইসার আইনজীবী জাফর ফারহা জানান, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এদিকে নিজের এমন পোস্টের জন্য সোশাল মিডিয়াতেও তুমুল সমালোচিত মাইসা। তাঁর ইজরায়েলি সহ-অভিনেতা ওফার শেক্টার লেখেন, “তোমাকে দেখে আমার লজ্জা লাগছে। তোমার নিজের উপর লজ্জা হওয়া উচিত। নাজারেথে থাকো তুমি। আমাদের টেলিভিশন শো, সিনেমায় অভিনয় করো আর আমাদেরই পিছনে ছুরি মারো।”

[আরও পড়ুন: নির্বাচন কমিশনের জাতীয় আইকন রাজকুমার রাও! পাঁচ রাজ্যের ভোটের আগেই ঘোষণা?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement