বিখ্যাত র্যাপার বাদশার দাম্পত্যের ফাটল নিয়ে জল্পনা তুঙ্গে। ২০২০ সালে প্রথম স্ত্রী জেসমিনের সঙ্গে আইনি বিচ্ছেদ ঘটে বাদশার। এবছর তিনি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী ইশা রিখির (Isha Rikhi ) সঙ্গে। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ''দীর্ঘ সময় আমি নীরব ছিলাম। কারণ আমি ভীত ছিলাম।'' তবে ঠিক কেমন ভয়, তা তিনি পরিষ্কার করেননি।
সোশাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন ইশা। লিখেছেন, 'এমন কিছু লড়াই আছে যার কোনও দৃশ্যমান ক্ষতচিহ্ন থাকে না। দীর্ঘ সময় আমি নীরব ছিলাম। কারণ আমি ভীত ছিলাম। আমার স্বামীর প্রভাব, ক্ষমতা ও সম্পদের বিষয়টি আমাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে, আমি নিজেকে বুঝিয়েছিলাম চুপ থাকাই সবচেয়ে নিরাপদ। নীরবতা মানেই মেনে নেওয়া নয়; ওটা ছিল টিকে থাকার লড়াই। আজ আমি ভয়ের বদলে সাহসকে বেছে নিচ্ছি। হয়তো পুরো ঘটনাটি বলার মতো অবস্থায় আমি এখনও নেই, তবে সবকিছু ঠিকঠাক আছে— এমন ভান করা বন্ধ করার জন্য আমি অবশেষে প্রস্তুত।'
২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কে যতিচিহ্ন পড়ে বাদশার। তাঁদের একটি মেয়েও আছে। ডিভোর্সের পর ইশার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তারকা র্যাপারের। অবশেষে কয়েক মাস আগেই তাঁর বিয়ে করেন। কিন্তু এবার বিচ্ছেদের জল্পনা জোরালো হতেই চাঞ্চল্য বাড়ছে।
স্বাভাবিক ভাবেই তাঁর এমন পোস্টের পর থেকেই জল্পনা (Badshah Isha Divorce Rumours) আরও জোরদার হয়েছে। যদিও ইশা কোনও কিছুই পরিষ্কার করেননি। তবু এদিনের পোস্ট থেকে এটা অন্তত সাফ হয়ে গিয়েছে, বাদশার সঙ্গে তাঁর সম্পর্কের ফাটল ক্রমশই চওড়া হচ্ছে।
২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কে যতিচিহ্ন পড়ে বাদশার। তাঁদের একটি মেয়েও আছে। ডিভোর্সের পর ইশার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তারকা র্যাপারের। অবশেষে কয়েক মাস আগেই তাঁর বিয়ে করেন। কিন্তু এবার বিচ্ছেদের জল্পনা জোরালো হতেই চাঞ্চল্য বাড়ছে। এবার ইশা আরও সরাসরি কিছু লেখেন কিনা সেদিকেই চোখ নেটিজেনদের।
